buzywithinfoBuzy With Info
Everything About Business
fd

শেয়ার বাজার, মিউচ্যুয়াল ফান্ড অতীত, ফিক্সড ডিপোজিটে মিলবে ৮.৫% সুদ! কোন ব্যাংকগুলিতে মিলবে অফার? জানুন বিস্তারিত।

বর্তমানে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের প্রবণতা বাড়লেও ব্যাংক Fixed Deposit-এর উপর ভরসা একই রয়েছে। কারণ অধীক রিটার্ন প্রদান না করলেও FD- এর মাধ্যমে সাধারণ মানুষ নিশ্চিত রিটার্ন পায়। সেই জন্য দেশের বৃহৎ সংখ্যক মানুষ আজও ব্যাংকের ফিক্সড ডিপোজিটে বিশ্বাস করেন ও বিনিয়োগ করে থাকেন। তবে তাদের মধ্যে অনেকেই জানতে পারেন না ব্যাংকগুলির পরিবর্তিত সুদের হার। বর্তমানে দেশের শীর্ষ স্থানীয় ব্যাংকগুলি প্রায়ই Fixed Deposit– এর সুদের হার পরিবর্তিত করে থাকে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকেও গত মাসে ফিক্সড ডিপোজিটের সুদের হার সংশোদিত করেছে। চলুন তবে দেশের দুই শীর্ষস্থানীয় ব্যাংকের FD-এর পরবর্তীত সুদের হারের বিষয় বিস্তারিত জেনে নেওয়া যাক:-

1
  1. স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (State bank Of India) :- রাষ্ট্রীয় ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে ৪৬ থেকে ১৭৯ দিনের FD- এর ক্ষেত্রে প্রযোজ্য সুদের হার ৭৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৪.৭৫% থেকে ৫.৫০% করা হয়েছে। প্রবীণ নাগরিকদের জন্য একই মেয়াদের জন্য প্রযোজ্য সুদের হার ৫.২৫% থেকে বৃদ্ধি করে ৬% করেছে। ১৮০ থেকে ২১০ দিনের FD– এর জন্য প্রযোজ্য সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৬% করেছে SBI। ২২১ দিন থেকে এক বছরের মেয়াদী FD এর নতুন সুদের হার ৬.২৫% করা হয়েছে। অপরদিকে একই মেয়াদে প্রবীণ নাগরিকদের জন্য এটি ৬.৭৫% করা হয়েছে। তবে, সর্বোচ্চ সুদের হারে কোন পরিবর্তন করা হয়নি, এটি এখনও ৭.১০% রয়েছে। 
  1. ইয়েস ব্যাংক (Yes Bank):  

এই ব্যাংকের ক্ষেত্রে ফিক্সড ডিপোজিটে সাধারণ মানুষ ৩.২৫% থেকে ৮% পর্যন্ত সুদের হারের সুবিধা পেতে পারেন। অন্যদিকে প্রবীণ নাগরিকদের একই ক্ষেত্রে  ৩.৭৫% থেকে ৮.৫০% পর্যন্ত সুদের হারের সুবিধা প্রদান করছে ইয়েস ব্যাংক। এই ব্যাংকটিতে ফিক্সড ডিপোজিট বা FD করার ক্ষেত্রে  ১৮ মাসের মেয়াদে সাধারণ নাগরিকদের সর্বোচ্চ ৮% এবং প্রবীণদের ৮.৫০% সুদের হারের সুবিধা প্রদান করা হচ্ছে। স্পষ্টভাবেই ফিক্সড ডিপোজিটে গ্রাহকদের দুর্দান্ত সুদের হারের সুবিধা প্রদান করছে সংস্থাটি। আর নতুন সুদের হার চলতি বছরের ৩০ জুন থেকে কার্যকর হবে।

Fixed deposit

ফিক্সড ডিপোজিটের মতো নিরাপদ অন্য আর একটি বিনিয়োগ বিকল্প হলো সরকারি স্কিম। যা FD এর তুলনায় বেশি সুদ অফার করে থাকে। এছাড়া প্রত্যেক মানুষের প্রয়োজনের উপর নির্ভর করে দেশের কেন্দ্রীয় সরকার স্কিম ডিজাইন করেছে। আপনি এক্ষুনি চাইলে Central Government schemes এ বিনিয়োগ করতে পারবেন। তবে তার আগে জানতে হবে [কবে থেকে, কীভাবে এবং কোন স্কিমে বিনিয়োগ করবেন জানতে লিংকে ক্লিক করুন]

সরকারি প্রকল্পের কোর্স

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading