buzywithinfoBuzy With Info
Everything About Business
invfiigg

FD-তে ফের সুদ বাড়াল ICICI ব্যাঙ্ক! জুলাইতে বাম্পার অফার পেল গ্রাহকরা

ভারতের ব্যাঙ্কিং খাতের অন্যতম বড় নাম হল ICICI ব্যাঙ্ক। এই ব্যাঙ্ক এখন তার ফিক্সড ডিপোজিট (FD) স্কিমে সুদের হার বৃদ্ধি করেছে। ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট (FD) স্কিমের নতুন সুদের হার 20 জুলাই 2024 তারিখ থেকে কার্যকর হয়েছে৷ ICICI ব্যাঙ্ক তার ফিক্সড ডিপোজিট (FD) স্কিমে সিনিয়র সিটিজেনদের সব থেকে বেশি 7.75 শতাংশ হারে সুদ দিচ্ছে। তবে ব্যাঙ্ক তার ফিক্সড ডিপোজিট স্কিমে সিনিয়র সিটিজেনদের 50 বেসিস পয়েন্ট অতিরিক্ত সুদ দেয়।

July 18 New in article ads By Sir

ICICI ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট (FD) রেট:

ব্যাঙ্ক 7 দিন থেকে 29 দিনের ফিক্সড ডিপোজিটের উপর 3.00 শতাংশ সুদের হার অফার করছে।

30 দিন থেকে 45 দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর 3.50 শতাংশ সুদের হার দেওয়া হবে।

46 দিন থেকে 60 দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর 4.25 শতাংশ সুদের হার দেওয়া হবে।

61 দিন থেকে 90 দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর 4.50 শতাংশ সুদের হার দেওয়া হবে।

91 দিন থেকে 184 দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর 4.75 শতাংশ সুদের হার পাওয়া যাবে।

185 দিন থেকে 270 দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর 5.75 শতাংশ সুদের হার পাওয়া যাবে।

271 দিন থেকে 1 বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর 6.00 শতাংশ সুদের হার পাওয়া যাবে।

1 বছর থেকে 15 মাসের মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর 6.70 শতাংশ সুদের হার পাওয়া যাবে।

New in article ads By Sir 1

15 মাস থেকে 18 মাসের মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর 7.20 শতাংশ সুদের হার পাওয়া যাবে।

18 মাস থেকে 2 বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর 7.20 শতাংশ সুদের হার পাওয়া যাবে।

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading