Article By – সুনন্দা সেন

বিশ্বব্যাংকের এক প্রতিবেদন অনুসারে, উচ্চ আয় (high income)-এর দেশে পরিণত হতে হলে আগামী দশকগুলিতে ভারতের অর্থনীতির গড় প্রবৃদ্ধি ৭.৮% হারে বৃদ্ধি পেতে হবে। ওয়াশিংটন ভিত্তির সংস্থাটি আজ অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ বলেছে, ২০৪৭ সালের মধ্যে ভারতকে উচ্চ আয়ের অর্থনীতিতে পরিণত করতে হলে মাথাপিছু মোট জাতীয় আয় বর্তমান স্তরের তুলনায় প্রায় ৮ গুণ বৃদ্ধি করতে হবে। ভারতের তৃতীয় ত্রৈমাসিকের মোট দেশজ উৎপাদনের পরিসংখ্যান প্রকাশের কয়েক ঘন্টা আগে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।
চলতি অর্থবছরে দেশটির প্রবৃদ্ধি ৬.৪%-এ পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। আগামী কয়েক মাসে প্রবৃদ্ধি তেমন বৃদ্ধি না পেলেও বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটি ২০৩২ সালের মধ্যে উচ্চ মধ্য-আয়ের দেশে পরিণত হওয়ার পথে রয়েছে। তবে ২০৪৭ সালের মধ্যে উন্নত অর্থনীতি পরিণত হওয়ার পরিণত হওয়ার লক্ষ্যে পৌঁছাতে দুই দশকে উচ্চ প্রবৃদ্ধি প্রয়োজন। বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ভারতের মাথাপিছু মোট জাতীয় আয় ২,৫৪০ ডলার ছিল। যা ২০৪৭ সালের মধ্যে ২০,০০০ ডলারে উন্নীত করতে পারলে লক্ষ্য পূরণ হবে।
বিশ্বব্যাংক জানিয়েছে, বিশ্বের মাত্র কয়েকটি দেশ দুই দশকেরও কম সময়ের মধ্যে মধ্যম আয়ের দেশ থেকে উচ্চ আয়ের দেশে রূপান্তর হয়েছে। আর ব্রাজিল, মালয়েশিয়া, মেক্সিকো, এবং দক্ষিণ আফ্রিকা সহ অনেক দেশ এখনও মধ্য আয়ে আটকে রয়েছে। ঋণ দাতা সংস্থা আরও বলেছে যে, দক্ষিণ এশীয় দেশটিকে (ভারত) তার প্রবৃদ্ধি লক্ষ্যে পৌঁছাতে মূলধন বিনিয়োগ (capital Investment), শ্রম সংস্কার এবং উৎপাদনশীলতা বৃদ্ধির উপর মনোযোগ দিতে হবে। বর্তমানে দেশটির প্রবৃদ্ধি মহামারীর পর থেকে সবচেয়ে দুর্বল রয়েছে। তবে তার পুনরুদ্ধারের সম্ভাবনা রয়েছে।




