buzywithinfoBuzy With Info
Everything About Business
Forex Exchange Reserves

বৃদ্ধি পেলো ভারতীয় বৈদেশিক মুদ্রার রিজার্ভ; এক সপ্তাহে ৬.৯৯২ বিলিয়ন ডলার বেড়ে কততে দাঁড়িয়েছে জানেন? চোখ রাখুন রিপোর্টে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

শুক্রবার (৩০মে,২০২৫) রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI জানিয়েছে, ২৩মে, ২০২৫-এ শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ (India’s Forex Reserves) ৬.৯৯২ বিলিয়ন মার্কিন ডলার বেড়ে ৬৯২.৭২১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। ১৬মে, ২০২৫-এ শেষ হওয়া অর্থাৎ আগের প্রতিবেদন সপ্তাহে সামগ্রিক ফরেন রিজার্ভ ৪.৮৮৮ বিলিয়ন মার্কিন ডলার কমে ৬৮৫.৭২৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছিল। শুধু তাই নয়, গতকাল প্রকাশিত তথ্য অনুসারে, ২৩মে শেষ হওয়া সপ্তাহ রিজার্ভের প্রধান উপাদানও তার আগের সপ্তাহের তুলনায় বৃদ্ধি পেয়েছে।

11

RBI প্রতিবেদন অনুসারে, বৈদেশিক মুদ্রার সম্পদ (Foreign Currency assets) ৪.৫১৬ মিলিয়ন ডলার বেড়ে ৫৮৬.১৬৭ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। যদি ডলারের পরিভাষায় প্রকাশ করা হয়, তাহলে জানতে পারবেন যে বৈদেশিক মুদ্রার সম্পদের মধ্যে ইউরো, পাউন্ট এবং ইয়েনের মতো বিদেশী মুদ্রার রিজার্ভে থাকা বিদেশী মুদ্রার মূল্যবৃদ্ধি বা অবমূল্যায়নের প্রভাব অন্তর্ভুক্ত থাকে। এছাড়া RBI প্রতিবেদনে উল্লেখ করেছে যে ২০২৪ সালের সেপ্টেম্বরের শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বকালের সর্বোচ্চ ৭০৪.৮৮৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে ছিল।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ২৩মে, ২০২৫-এ শেষ হওয়া সপ্তাহে গোল্ড রিজার্ভ ২.৩৬৬ বিলিয়ন মার্কিন ডলার বেড়ে ৮৩.৫৮২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। শীর্ষ ব্যাংক (Apex Bank) জানিয়েছে, স্পেশাল ড্রয়িং রাইস বা SDRs ৮১ মিলিয়ন মার্কিন ডলার বেড়ে ১৮.৫৭১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আর শীর্ষ ব্যাংকের তথ্য বলছে, প্রতিবেদনের সপ্তাহে IMF-এর কাছে ভারতের রিজার্ভ অবস্থান ৩ কোটি মার্কিন ডলার বৃদ্ধি পেয়ে ৪.৪০ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading