আমরা সবাই জানি ঋণ বা লোন হল একটি আর্থিক পদ্ধতি যার সাহায্যে কোনো ব্যক্তি বা কোনো ব্যবসা অর্থ ধার করতে পারে বিভিন্ন প্রয়োজনীয়তা মেটাতে যেমন — বাড়ি, গাড়ি কেনা, বড় কোনো চিকিৎসা খরচ মেটানো, ব্যবসার সম্প্রসারণ বা উচ্চশিক্ষার জন্য। ঋণের ক্ষেত্রে সম্পূর্ণ অর্থ একেবারে পরিশোধ না করে ঋণগ্রহীতারা নির্দিষ্ট কিস্তির মাধ্যমে সুদ সহ লম্বা সময় ধরে অর্থ পরিশোধ করেন। একথা সত্য যে, ঋণ আর্থিক সুবিধা প্রদান করে, তবে এর শর্তাবলি, সুদের হার, পরিশোধ সংক্রান্ত নিয়মাবলি সম্পর্কে বিস্তারিত জানা প্রয়োজন।
মূলত ঋণকে দুইভাগে ভাগ করা যায়— Secured বা সুরক্ষিত ঋণ এবং Unsecured বা অসুরক্ষিত ঋণ। এই দুইয়ের মূল পার্থক্য হল একটিতে জামানত রাখা হয়, অপরটিতে হয় না।
Secured loan কী?
Secured loan হল একটি সুরক্ষিত ঋণ যাতে একটি কো-ল্যাটারাল বা জামানত, যেমন ধরুন প্রপার্টি, নগদ বা গাড়ির মতো অ্যাসেট জমা করতে হয়। Secured loan-এর ক্ষেত্রে জামানত রাখাটাই হল ঋণ প্রদানের একটি শর্ত।
যখনই ঋণের টাকার পরিমাণ অনেক বড় হয় বা যখন ঋণগ্রহীতার ক্রেডিট স্কোর খুব বেশি থাকে না সেইসময় unsecured loan সাধারণত পাওয়া যায় না। এই সময় ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান জামানত রেখে secured ঋণ প্রদান করে। যেহেতু ঋণদাতার কাছে একটি সিকিউরিটি বা অ্যাসেট জমা থাকে, তাই সাধারণত এই ধরনের ঋণের সুদের হার কম হয়।
সিকিওর্ড লোনের বৈশিষ্ট্য:
- সুরক্ষিত ঋণে যেকোনো একটি সম্পদ যেমন গাড়ি বা বাড়ি বা নগদ জমা রাখতে হয়।
- ব্যক্তিগত ঋণ বা personal loan এবং ব্যবসায়িক ঋণ বা business loan উভয়ই secured loan। তবে বিজনেস লোনের ক্ষেত্রে ব্যক্তিগত গ্যারেন্টির প্রয়োজন হয়।
- ব্যাংকের মাধ্যমে অথবা অনলাইন ডিজিটাল লেন্ডারের মাধ্যমে secured loan পাওয়া যায়।
- সুদের হার, অন্যান্য চার্জ বা শর্তাবলি ইত্যাদি নির্ভর করে আপনি কোথা থেকে ঋণ নিচ্ছেন এবং আপনার credit score কত তার উপর।
কয়প্রকারের Secured loan হয়?
- Mortgage loan (গৃহঋণ): কোনো প্রপার্টি কেনা বা মেরামতের জন্য নেওয়া হয় এই ঋণ এবং এক্ষেত্রে বাড়ি mortgage বা collateral অর্থাৎ জামানত হিসেবে রাখতে হয়।
- Vehicle loan: গাড়ি, মোটরবাইক কিংবা ব্যবসায়িক কাজে ব্যবহৃত কোনো যানবাহন কেনার জন্য এই প্রকার ঋণ নেওয়া হয় এবং যানবাহনটিকে জামানত হিসেবে রাখা হয়।
- প্রপার্টির পরিবর্তে ঋণ: Real estate property বন্ধক রেখে বিভিন্ন আর্থিক প্রয়োজনে এই ঋণ নেওয়া হয়।
- Gold loan: এগুলি হল স্বল্পমেয়াদি ঋণ যেখানে সোনার গয়না বা সোনার কয়েন জামানত হিসেবে রাখা হয়।
- Secured personal loan: গয়না, যানবাহন বা অন্য কোনো ইনভেস্টমেন্ট জমা রেখে ব্যক্তিগত প্রয়োজনে secured personal loan নেওয়া হয়।
- Secured business loan: ব্যবসায় অর্থায়নের জন্য এইপ্রকার ঋণ নেওয়া হয় যেখানে কো-ল্যাটারাল হিসেবে ব্যবসার যন্ত্রপাতি, প্রপার্টি বা inventory জমা রাখা হয়।
- Saving-secured loan: সেভিংস অ্যাকাউন্ট বা fixed deposit security হিসেবে রেখে এই লোন নেওয়া হয়।
কীভাবে আবেদন করবেন সুরক্ষিত ঋণের জন্য?
- যে ব্যাংক বা যে আর্থিক প্রতিষ্ঠান থেকে আপনি ঋণ নিতে চান তাদের শাখায় বা ওয়েবসাইট অথবা অ্যাপে যান।
- লোনের আবেদনপত্র পূরণ করুন।
- প্রয়োজনীয় KYC তথ্যাদি জমা করুন যেমন আধার, প্যান ইত্যাদি জমা করুন।
- আপনি যে অর্থ পরিশোধে সক্ষম তার প্রমাণ স্বরূপ আয়ের প্রমাণ জমা করুন।
- এছাড়াও অতিরিক্ত কোনো তথ্য বা ডকুমেন্ট প্রয়োজন হলে জমা করুন।
- যাচাইকরণ সম্পূর্ণ হলে এবং সব ডকুমেন্ট ও শর্তাবলি সঠিকভাবে মানা হলে লোনের disbursement দ্রুত হবে।
সিকিওর্ড লোন পাওয়ার যোগ্যতা:
- আপনাকে অন্তত ১৮ বছর বা তার বেশি বয়সি হতে হবে এবং ভারতীয় নাগরিক হতে হবে।
- আপনি বেতনভোগী, স্বনির্ভর বা ব্যবসার মালিক হতে পারেন এবং NRI, NRO, NRE, কৃষক অথবা HUF এই লোন পেতে পারেন।
- বার্ষিক আয় ন্যূনতম ৩ লাখ টাকা হওয়া প্রয়োজন, যদিও বিষয়টি আলাদা আলাদা ঋণদাতার ক্ষেত্রে আলাদা হতে পারে।
- আপনার নিজস্ব অ্যাসেটের পরিমাণ ঋণের পরিমাণের সমান বা বেশি হতে হবে।
- Credit score ঠিক থাকতে হবে। ক্রেডিট স্কোর বেশি থাকলে অনুমোদনের সুযোগ বেশি।
- যদি আপনি ব্যবসায়িক ঋণের জন্য আবেদন করেন তাহলে কোম্পানি বা ব্যবসাকে অন্তত ৩ বছরের জন্য প্রফিটেবল থাকতে হবে।
সিকিওর্ড লোনের সুবিধা-অসুবিধা
সুবিধা:
- যেহেতু এই লোনের ক্ষেত্রে অ্যাসেট জমা রাখতে হয় তাই সাধারণত সুদ কম চার্জ করে ব্যাংক।
- ঋণের পরিমাণ বেশি হলেও সমস্যা নেই কারণ এক্ষেত্রে ব্যাংকের ঝুঁকি কম।
- দ্রুত অনুমোদন, ফি কম এবং প্রসেসিং সহজ।
- আপনি প্রয়োজন মতো EMI দীর্ঘসময়ের জন্য বা কম সময়ের জন্য করতে পারেন অথবা সময়ের আগে পেমেন্ট করতে পারেন বা সময় বাড়াতেও পারেন।
- গৃহঋণের মতো সিকিওর্ড লোনে করের সুবিধা পাওয়া যায়।
অসুবিধা:
- যদি আপনি ঋণের পরিমাণ শোধ করতে না পারেন তাহলে ব্যাংকের কাছে রাখা জামানত যেমন গাড়ি, বাড়ি, নগদ বা অন্য কোনো জামানত বাজোয়াপ্ত হবে।
- কিছু অর্থ পরিশোধ করার পর বাকি অর্থ না পরিশোধ করলে অ্যাসেট এবং পরিশোধ করা অর্থ দুই-ই হাতছাড়া হবে।
- যদি অ্যাসেটের পরিমাণ ঋণের তুলনায় কম হয়, তাহলে আপনার কাছে আরও অর্থ পাওনা থাকবে।
- আপনি ঋণ পরিশোধে ব্যর্থ হলে আপনার অ্যাসেট বাজেয়াপ্ত করার পরও ব্যাংকে ঋণের বাকি অর্থ পরিশোধ করতে হবে আপনাকে।
- ঋণ পরিশোধে ব্যর্থ হলে তা credit score-এ প্রভাব ফেলে।
ফলে আপনার কাছে যদি অ্যাসেট বা সম্পদ থাকে যার পরিবর্তে আপনি ঋণ পেতে পারেন তাহলে এই secured loan আপনার আর্থিক সহায়তার ক্ষেত্রে বেশি সুবিধাজনক কারণ এটিতে সাধারণত unsecured loan-এর তুলনায় সুদের হার কম। তবে লোন নেওয়ার আগে অবশ্যই একাধিক ঋণদাতাদের থেকে সুদের হার যাচাই করা প্রয়োজন।





