নিজের কষ্টার্জিত অর্থ বিনিয়োগের প্রসঙ্গ যখন ওঠে তখন আমাদের কাছে একাধিক বিকল্প উপস্থিত থাকে। তার মধ্যে অন্যতম জনপ্রিয় দুটি বিকল্প হল fixed deposit বা FD এবং mutual fund। দুটিরই কিছু সুবিধা-অসুবিধা আছে। সেখানে FD-কে স্বল্প থেকে মাঝারি রিটার্নের নিশ্চয়তায় সুরক্ষিত ও নিশ্চিত বিনিয়োগ বলে মনে করা হয়, সেখানে মিউচ্যুয়াল ফান্ডে বেশি ঝুঁকি নিয়ে বেশি রিটার্ন পাওয়ার সুবিধা পাওয়া যায়।
যখন আপনি নতুন বিনিয়োগযাত্রা শুরু করেন, সে সময় কোথায় বিনিয়োগ করবেন, রিটার্ন কেমন আসবে, করব্যবস্থা কেমন ইত্যাদি একাধিক প্রশ্ন মাথায় আসা স্বাভাবিক। তাই প্রথমেই আপনার প্রশ্ন হবে FD ও mutual fund কী।
FD কী?
আপনার বিনিয়োগ করা অর্থে সবচেয়ে নিশ্চিত রিটার্ন দেয় ফিক্সড ডিপোজিট। পূর্বনির্ধারিত মেয়াদে আপনার lump sum বিনিয়োগে স্থির ইন্টারেস্ট পাওয়া যায় FD-তে। যেহেতু বিনিয়োগের আগেই নিশ্চিত থাকে রিটার্নের পরিমাণ তাই আওনি আগে থেকেই রিটার্ন কত সেটা জানতে পারেন, মার্কেটের ওঠা নামা এখানে প্রভাব ফেলে না।
Mutual fund কী?
মিউচ্যুয়াল ফান্ড একটি বিনিয়োগ বিকল্প যেখানে স্টক, বন্ড, এবং অন্যান্য মার্কেট-সম্বন্ধীয় সিকিউরিটি দ্বারা একটি পোর্টফোলিও তৈরি করা হয়। একাধিক বিনিয়োগকারীর থেকে money pool করে মিউচ্যুয়াল ফান্ড। তারপর বিভিন্ন অ্যাসেটে বিনিয়োগ করে। ফান্ড চালাতে গেলে যাবতীয় যে expense বা খরচগুলি হয়ে থাকে সেগুলি বাদ দেওয়ার পর ফান্ডের মোট আয় বিনিয়োগকারীদের মধ্যে ভাগ করে দেওয়া হয়।
Fixed deposit ও mutual fund-এর মধ্যে পার্থক্য:
এবার আমরা এই দুই বিনিয়োগের পার্থক্য সম্পর্কে জেনে নেব। তার আগে বলে নিই, মিউচ্যুয়াল ফান্ড অ্যাসেট ক্লাসের ভিত্তিতে equity এবং debt— এই দুই ভাগে বিভক্ত। আমরা এখানে শুধুমাত্র debt fund-এর সঙ্গে fixed deposit-এর তুলনা করব। কারণ ফিক্সড ডিপোজিটে যেমন ফিক্সড অ্যাসেট ক্লাসে বিনিয়োগ করা হয়, তেমনই debt fund-এ debt security অর্থাৎ কর্পোরেট ও গভর্নমেন্ট বন্ডের মতো স্থির আয়ের সম্পদে বিনিয়োগ করা হয়। এখানে আমরা ইক্যুইটি ফান্ডের আলোচনা আনব না কারণ সেটি debt fund-এর থেকে অনেক বেশি ভোলাটাইল।
| বিষয় | Debt Mutual Fund | Fixed Deposit |
| সুদের হার | 7% – 9% | 3% – 9% |
| ঝুঁকি | স্বল্প থেকে মাঝারি। | খুব স্বল্প। |
| ডিভিডেন্ড সুবিধা | Debt Mutual Fund-এ ডিভিডেন্ডের সুবিধে আছে। | ডিভিডেন্ড পাওয়া যায় না। |
| লিক্যুইডিটি | বেশি। | তুলনায় কম। |
| বিনিয়োগ বিকল্প | মিউচ্যুয়াল ফান্ডে আপনি lump sum অর্থাৎ one-time investment বা SIP অর্থাৎ Systematic Investment Plan-এর মাধ্যমে বিনিয়োগ করতে পারেন। | ফিক্সড ডিপোজিটে আপনাকে কেবলমাত্র lump sum-এর মাধ্যমেই বিনিয়োগ করতে হবে। |
| মেয়াদের আগে টাকা তোলা | মিউচ্যুয়াল ফান্ডে সম্ভব। তবে এক্সিট লোড আছে কিনা দেখে নেওয়া প্রয়োজন। | এখানেও মেয়াদের আগে টাকা তোলার উপায় আছে তবে সেক্ষেত্রে পেনাল্টি চার্জ করা হতে পারে। |
| বিনিয়োগ খরচ | ন্যূনতম expense ratio ধার্য করা হয়। | এখানে কোনো খরচ ধার্য করা হয় না। |
| করব্যবস্থা | ২০২৪-এর বাজেটে বলা হয়েছে যে যাঁরা পয়লা এপ্রিল ২০২৩-এর আগে debt fund কিনেছেন তাঁরা ২ বছর হোল্ড করে বিক্রি করলে সেটি short term capital gain ধরা হবে ও ওই ব্যক্তির ট্যাক্স স্ল্যাব অনুযায়ী কর কাটা হবে। আর ২ বছরের বেশি হোল্ড করে বিক্রি করলে তাঁকে long term capital gain tax হিসেবে 12.5% কর দিতে হবে। অন্যদিকে পয়লা এপ্রিল ২০২৩-এর পর যে-কোনো ধরনের হোল্ডিংয়েই ট্যাক্স স্ল্যাব অনুযায়ী কর কাটা হবে debt fund-এর ক্ষেত্রে। মনে রাখতে হবে, debt fund-এ আপনি যখন unit redeem করবেন সেই সময় একবারই tax কাটা হবে। | ফিক্সড ডিপোজিটে যে-কোনো ধরনের আয় করযোগ্য আয় ধরা হবে এবং স্ল্যাব রেট অনুযায়ী প্রতি বছর কর কাটা হবে। অর্থাৎ যদি আপনি ৫ বছরের জন্য ১০ লাখ টাকার একটি FD করেন যার interest rate 6% তাহলে প্রতি বছর অন্তত ১৮ হাজার টাকা tax pay করতে হবে যদি আপনি 30% tax bracket-এর মধ্যে পড়েন। এছাড়া কোনো বছরে ইন্টারেস্ট থেকে আয় ৪০০০০ টাকার বেশি হলে 10% TDS কাটা হবে। |
মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের অতিরিক্ত কিছু সুবিধা
- রিটার্ন বেশি।
- Diversofication-এর সুযোগ বেশি।
- ন্যূনতম অর্থ আপনি SIP-র মাধ্যমে জমা করতে পারেন।
- ফান্ড ম্যানেজার ফান্ড ম্যানেজ করে।
এই হল মোটামুটি FD ও debt fund-এর পার্থক্য। যদি fixed return এবং কোনোরকম volatility ছাড়া আপনি return আশা করেন, তাহলে FD বাছা যেতে পারে। তবে যদি সামান্য volatility নিতে রাজি থাকেন তাহলে FD-র বদলে debt fund অবশ্যই বেশি ভালো, যদি আমরা taxation-এর নতুন পরিবর্তনের ব্যাপারটা ধরেও চলি। এর কারণ হচ্ছে, এক, interest rate fall করলে debt fund-এর return বাড়ার সম্ভাবনা রয়েছে, দুই, শুধুমাত্র redemption-এর সময়ে tax pay করতে হয় তাই compounding-এর সুযোগ বেশি পাচ্ছে, তিন, liquidity বেশি, চার, better diversification রয়েছে। তবে মনে রাখবেন debt fund বা ফিক্সড ডিপোজিট কোনোটাই ইনফ্লেশনকে beat করতে পারে না। এগুলি সবই fixed-income প্ল্যান। এগুলোর পাশাপাশি ইক্যুইটি মিউচুয়াল ফান্ড, স্টক, ইত্যাদি ইনভেস্টমেন্টও দরকার ভালো রিটার্ন জেনারেট করতে।





