buzywithinfoBuzy With Info
Everything About Business
Automobile

শক্তিশালী চাহিদায় নতুন আর্থিক বছরের দুর্দান্ত সূচনা! এপ্রিল মাসে দেশে মোট অটো খুচরা বিক্রিতে ১২%- এর বেশি বৃদ্ধি

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

নতুন আর্থিক বছরের শুরুতেই ভারতের অটোমোবাইল সেক্টর থেকে এল বড় সুখবর। ডিলারদের সংগঠন FADA (Federation of Automobile Dealers Associations বা)- এর সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল মাসে (২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাসে) দেশে মোট অটো খুচরা বা রিটেইল বিক্রি বেড়েছে ১২.৯%। এই সময়ে মোট বিক্রি হয়েছে প্রায় ২৬.১ লক্ষ ইউনিট, যা এই মাসের জন্য সর্বকালের সর্বোচ্চ রেকর্ড।

July 18 New in article ads By Sir 1

FADA জানিয়েছে, এই বৃদ্ধির পিছনে একাধিক কারণ কাজ করেছে। আর তাদের মধ্যে অন্যতম হলো,

  • প্রথমত, গ্রামাঞ্চলে চাহিদা বৃদ্ধি এবং ভালো ফসলের প্রভাব। 
  • দ্বিতীয়ত, বিয়ের মরসুম এবং উৎসবের আবহে ক্রেতাদের আগ্রহ বেড়েছে। 

পাশাপাশি, দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল থাকায় গাড়ি কেনার প্রবণতাও বেড়েছে। বিভিন্ন সেগমেন্টে এই বৃদ্ধি লক্ষ্য করা গেছে, বিশেষ করে টু-হুইলার এবং প্যাসেঞ্জার ভেহিকল সেগমেন্টে বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ট্রাক্টর বিক্রিও ভালো থাকায় গ্রামীণ অর্থনীতির শক্তিশালী অবস্থার ইঙ্গিত মিলছে।
উল্লেখযোগ্য বিষয় হল, গত অর্থবছর (২০২৫-২৬ অর্থবছর) অটো সেক্টর রেকর্ড বৃদ্ধি দেখেছিল। সেই ধারা বজায় রেখেই নতুন বছরের শুরুতেও এই জোরদার পারফরম্যান্স। তবে সামনে কিছু চ্যালেঞ্জও রয়েছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে জ্বালানির দাম বাড়তে পারে, যা ভবিষ্যতে গাড়ির চাহিদায় প্রভাব ফেলতে পারে। এছাড়া গরমের মৌসুমে শোরুমে ক্রেতাদের উপস্থিতি কিছুটা কমতেও পারে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading