buzywithinfoBuzy With Info
Everything About Business
NPCI

অ্যাপ বদলানোর ঝামেলা কমছে! UPI অটো পেমেন্ট ম্যানডেট অন্য অ্যাপে পোর্ট করার সুযোগ দিতে চলেছে ন্যাশনাল পেমেন্ট সংস্থা

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় UPI অটোপে (AutoPay)-তে বড় পরিবর্তনের পরিকল্পনা করছে NPCI (National Payments Corporation of India)। নতুন ব্যবস্থায় ব্যবহারকারীরা একটি UPI অ্যাপে তৈরি করা অটোপে ম্যানডেট ( AutoPay mandate) অন্য UPI অ্যাপে পোর্ট করতে পারবেন। ফলে অ্যাপ পরিবর্তন করলেই পুরনো আরও রিকারিং পেমেন্ট ম্যানডেট বাতিল করে নতুন করে তৈরি করার ঝামেলা কমবে। UPI অটোপে মূলত মোবাইল, বিদ্যুৎ বা অন্যান্য বিল, EMI, OTT সাবস্ক্রিপশন, ইন্স্যুরেন্স প্রিমিয়াম এবং মিউচ্যুয়াল ফান্ডের মতো নিয়মিত পেমেন্ট স্বয়ংক্রিয়ভাবে করার জন্য ব্যবহৃত হয়। 

11

বর্তমানে এই ম্যানডেট নির্দিষ্ট UPI অ্যাপ বা পেমেন্ট ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে যুক্ত থাকার কারণে অ্যাপ বদলালে ব্যবহারকারীর জন্য অতিরিক্ত ঝামেলা তৈরি হতে পারে। আর NPCI-এর প্রস্তাবিত আন্তঃকার্যক্ষমতা (interoperability) ব্যবস্থায় সেই সমস্যা কমানোর লক্ষ্য রয়েছে। অর্থাৎ, কোনও গ্রাহক যদি একটি UPI অ্যাপ থেকে অন্য UPI অ্যাপে চলে যান, তাহলে তাঁর সক্রিয় অটোপে ম্যানডেটগুলিও নতুন অ্যাপের সঙ্গে স্থানান্তর করা সম্ভব হবে। একইসঙ্গে মার্চেন্টরাও তাদের এক্সিস্টিং ম্যানডেট এক পেমেন্ট গেটওয়ে থেকে অন্য পেমেন্ট গেটওয়েতে সরাতে পারবেন।

এই পরিবর্তনের ফলে ফোনপে, গুগল পে, পেটিএম (PhonePe, Google Pay, Paytm) বা অন্য UPI অ্যাপের মধ্যে পরিবর্তন আরও সহজ হতে পারে। সাথে ব্যবহারকারীদের জন্য এতে সুবিধা বাড়বে এবং রিকারিং পেমেন্টের উপর কোনও নির্দিষ্ট অ্যাপের বা পেমেন্ট প্রদানকারীর নির্ভরতা কমতে পারে। NPCI এই নতুন সুবিধাগুলি আগামী মাসে মুম্বইয়ে অনুষ্ঠিত গ্লোবাল ফিনটেক ফেস্ট (Global Fintech Fest)-এ ঘোষণা করতে পারে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তবে পুরো ব্যবস্থাটি কীভাবে কাজ করবে এবং কবে থেকে সাধারণ ব্যবহারকারীরা সুবিধাটি পাবেন, সে বিষয়ে চূড়ান্ত বিস্তারিত এখনও প্রকাশিত হয়নি।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading