Article By – সুনন্দা সেন

আমানতকারী তহবিল স্থানান্তর (depositor fund transfer) এবং কৃষি ঋণের নিয়মাবলী সম্পর্কিত নিয়ন্ত্রক বিধানগুলি মেনে না চলার জন্য RBI, একটি সরকারি ব্যাংকের উপর ৬৩.৬০ লক্ষ টাকার আর্থিক জরিমানা আরোপ করেছে। অবশ্য এই প্রথম নয়, দেশের কেন্দ্রীয় ব্যাংক গ্রাহকদের সুবিধার্থে এবং নিরাপত্তার কথা মাথায় রেখে সরকারি, বেসরকারি, স্মল ফাইন্যান্স ব্যাংকগুলির উপর কড়া নজর দারি করে থাকে। আর কঠোর নিয়মাবলী কার্যকর করেছে। এছাড়া যে সকল ব্যাংক RBI প্রদত্ত নিয়ম অমান্য করে, তাদের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে শাস্তি আরোপের ব্যবস্থাও গ্রহণ করেছে।
২৩মে, ২০২৫ তারিখে এক অর্ডারে RBI বলেছে যে ১৯৪৯ সালের ব্যাংকিং নিয়ন্ত্রণ আইনের ধারা ২৬ এ (২৬ A) এবং ‘কৃষিতে ঋণ প্রবাহ’ (Credit Flow to Agriculture) সম্পর্কিত নির্দেশিকা লঙ্ঘনের জন্য এই জরিমানা আরোপ করা হয়েছে। ২০২৩ সালের মার্চ এবং ২০২৪ সালের মার্চ মাসে শেষ হওয়া আর্থিক বছরর জন্য স্ট্যাচুটরি ইন্সপেকশন ফর সুপারভাইজারি ইভালুয়েশন বা ISE থেকে প্রাপ্ত তত্ত্বাবধানমূলক ফলাফলের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার বিরুদ্ধে।
RBI দেখেছে যে ব্যাংকটি নির্ধারিত সময়সীমার মধ্যে ডিপোজিটরি এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেশ ফান্ড বা DEAF-এ যোগ্য পরিমাণ মূলধন স্থানান্তর করেনি। আর বেশকিছু ক্ষেত্রে কৃষি ঋণের জন্য ১.৬ লক্ষের নীচে জামানত সুরক্ষা গ্রহণ করেছে। উভয়ই নিয়ন্ত্রক নির্দেশাবলীর স্পষ্ঠ লঙ্ঘনকে ইঙ্গিত দেয়। কেন্দ্রীয় ব্যাংক লিখিত এবং মৌখিক ভাবে ব্যাংকের স্বীকার করার সাথে নিয়ম লঙ্ঘনের জন্য আর্থিক জরিমানার সীদ্ধান্তে উপনীত হয়েছে। এছাড়া এই জরিমানা কেবল নিয়ম লঙ্ঘন এবং গ্রাহক বৈধতার জন্য নয়।
গত সপ্তাহে ওভার ইউজ নোংরা নোট পাঠানো এবং ATM থেকে টাকা তোলার অসঙ্গতি সম্পর্কিত সমস্যার জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI, ইউনিয়ন ব্যাংকের উপর ১.৬৬ লক্ষ টাকা জরিমানা আরোপ করেছে।




