buzywithinfoBuzy With Info
Everything About Business
RBI

RBI প্রবীণ ব্যাংকার কেশবন রামচন্দ্রনকে নির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত করেছে; পাশাপশি কেন্দ্রীয় ব্যাংকটি পাবলিক ডেট এবং সম্পদ মূল্যায়নের বিষয় উদ্বেগ প্রকাশ করেছে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ RBI গতকাল (মঙ্গলবার) প্রবীণ ব্যাংকার কেশবন রামচন্দ্রনকে ১ জুলাই ২০২৫ থেকে নির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত করেছে। রামচন্দ্রনকে রিস্ক মনিটরিং বিভাগের প্রিন্সিপাল চিফ জেনারেল ম্যানেজারের বর্তমান পদ থেকে RBI-তে এক্সিকিউটিভ ডিরেক্টর বা নির্বাহী পরিচালকের পদে পদোন্নতি দেওয়া হয়েছে। কেশবন রামচন্দ্রন তিন দশকেরও বেশি সময় ধরে ব্যাংকিং ইন্ডাস্ট্রির সাথে যুক্ত। তিনি মুদ্রা ব্যবস্থাপনা, ব্যাংকিং এবং নন-ব্যাংকিং তত্ত্বাবধান, প্রশিক্ষণ এবং প্রশাসন বিভাগে বিশেষজ্ঞ।

8 3

এছাড়াও তিনি তার কর্মজীবনে রিজার্ভ ব্যাংক স্টাফ কলেজের অধ্যক্ষ এবং পাঁচ বছরেরও বেশি সময় ধরে ক্যানানরা ব্যাংকের বোর্ডে কেন্দ্রীয় ব্যাংকের মনোনীত সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রামচন্দ্রন দুই বছরের জন্য ICAI-এর অডিটিং এবং অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ডস বোর্ডেও ছিলেন। তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স (IIBF) এর একজন সার্টিফাইড অ্যাসোসিয়েটও। বর্তমানে নির্বাহী পরিচালক হিসেবে কেশবন রামচন্দ্রনের ভূমিকায় থাকবে নিয়ন্ত্রণ বিভাগ (প্রুডেনশিয়াল রেগুলেশন বিভাগ) তত্ত্বাবধান করা। 
৩০জুন, ২০২৫ তারিখে প্রকাশিত ২০২৫ সালের জুন মাসের আর্থিক স্থিতিশীলতার প্রতিবেদনে RBI বলেছে যে ভারতীয় অর্থনীতিতে ক্রমবর্ধমান পাবলিক ডেট, সম্পদের মূল্যায়ন বৃদ্ধি এবং ভূ-রাজনৈতিক উত্তেজনা; সম্ভাব্যভাবে নতুন করে বাজারে আঘাত করতে পারে। আর্থিক বাজার বর্তমানে অস্থির রয়েছে। বিশেষ করে মূল সরকারি বন্ড মার্কেট পরিবর্তীত পলিসি এবং ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে প্রভাবিত হয়। ভারতীয় বাজেট ডাটা দেখায় যে ২০২৫-২৬ অর্থবছরে ডেট মার্কেট ১৯৬.৭৮ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাবে। যা তার আগের অর্থবছরের ১৮১.৭৪ লক্ষ কোটি টাকা ছিলো।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading