Article By – সুনন্দা সেন

ভারতের কেন্দ্রীয় ব্যাংক RBI (Reserve Bank of India) অটো ডেবিট বা রেকারিং পেমেন্ট সংক্রান্ত নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘোষণা করেছে। নতুন নিয়মে গ্রাহকদের মতে OTT প্ল্যাটফর্ম সেক্টরগুলির অন্তর্গত নেটফ্লিক্স (Netflix) সাবস্ক্রিপশন, SIP, ইন্স্যুরেন্স বা পলিসি প্রিমিয়াম এবং বিভিন্ন বিল পেমেন্ট আরও সহজ ও নিট অ্যান্ড ক্লিন হবে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, নতুন পদক্ষেপ ডিজিটাল পেমেন্ট ব্যবসাকে আরও সহজ ও ব্যবহারযোগ্য করবে তুলবে। পাশাপাশি সিক্যিউরিটিও বজায় থাকবে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, ১৫,০০০ টাকা পর্যন্ত অটো-ডেবিট লেনদেন আর প্রতিবার OTP প্রয়োজন হবে না। যদি গ্রাহক আগে থেকেই ই-ম্যান্ডেট অনুমোদন করে থাকেন। এছাড়া SIP, পলিসি প্রিমিয়াম এবং ক্রেডিট কার্ড বিলের ক্ষেত্রে এই সীমা বাড়িয়ে ১ লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে। আর এটি বড় অঙ্কের নিয়মিত বা রেগুলার পেমেন্টকে আরও সহজ করবে।
RBI জানিয়েছে, গ্রাহকদের একবার ই-ম্যান্ডেট স্টেআপ করলেই পরবর্তী পেমেন্ট স্বয়ংক্রিয়ভাবে (Automatically) সম্পন্ন হবে। এর ফলে OTP না দেওয়ার কারণে পেমেন্ট ব্যর্থ হওয়ার সমস্যা অনেকটাই কমবে। তবে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে প্রতিটি অটো-ডেবিটের আগে গ্রাহকদের কমপক্ষে ২৪ ঘন্টা আগে নোটিফিকেশন পাঠানো হবে। এতে গ্রাহক চাইলে পেমেন্ট বাতিল বা পরিবর্তন করার সুযোগ পাবেন। এছাড়াও নতুন নিয়ম অনুযায়ী কার্ড রিনিউ হলে অটো -ডেবিট পরিষেবা বন্ধ হবে না, ফলে সাবসস্ক্রিপশন বা বিল পেমেন্ট আর বাধা পড়বে না।




