buzywithinfoBuzy With Info
Everything About Business
RBI

ইকোনমি বুস্ট করতে RBI MPC রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৬.২৫% করেছে; জানালেন গর্ভনর সঞ্জয় মালহোত্রা

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

প্রাক্তন RBI গভর্নর শক্তিকান্ত দাসের নেতৃত্বে পূর্ববর্তী MPS সীদ্ধান্তে রেপো রেট ৬.৫%-এ অপরিবর্তিত রাখা হয়েছিল। দাস জানিয়েছিলেন যে ৪:২ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। তবে ভারতীয় রিজার্ভ ব্যাংকের বা RBI -এর নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রা আজকে অর্থাৎ শুক্রবার, ৭ফেব্রুয়ারি, ২০২৫-এ ঘোষণা করেছেন যে মুদ্রানীতি কমিটি বা MPC বেঞ্চমার্ক রেপো রেট ৬.৫% থেকে কমানোর সীদ্ধান্ত গ্রহণ করেছে। টানা ১১টি নীতিগত বৈঠকে রেপো রেট অপরিবর্তিত থাকার পর প্রথম সুদের হার হ্রাস। 

7 3

সঞ্জয় মালহোত্রা আরও ঘোষণা করেছেন যে RBI আগামী অর্থবছরের জন্য প্রকৃত GDP প্রবৃদ্ধি প্রায় ৬.৭৫% হবে বলে অনুমান করছে। তিনি উল্লেখ করেন যে আগামী বছরের প্রথম প্রান্তিকের জন্য এটি ৬.৭%, দ্বিতীয় প্রান্তিকের জন্য এটি ৭%, তৃতীয় প্রান্তিকের জন্য প্রকৃত GDP প্রবৃদ্ধি এবং চতুর্থ বা শেষ প্রান্তিকের জন্য ৬.৫% হবে বলে অনুমান করা হয়েছে। যেখানে আগের মুদ্রানীতি বৈঠকে MS স্থানীয় আমানত (ফিক্সড ডিপোজিট) সুবিধা বা SDF হার ৬.২৫% রাখার সীদ্ধান্ত নিয়েছিল। যেখানে প্রান্তিক স্থায়ী সুবিধা বা MSF এবং ব্যাংক হার ৬.৭৫%-এ বহাল রাখা হয়েছিল।
পাঁচ বছর পর MPS রেপো রেট হ্রাসের সীদ্ধান্ত গ্রহণ করেছে, আর এটির পেছনের কারণ হলো অর্থনৈতিক প্রবৃদ্ধি সহায়তা করা। এদিকে ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংক চলতি অর্থবছর (২০২৪-২৫)-এর জন্য খুচরা মুদ্রাস্ফীতির পূর্বাভাস ৪.৫% থেকে বাড়িয়ে ৪.৮% করেছে। এছাড়াও, এটি নগদ রিজার্ভ অনুপাত বা CRR ৮%-এ কমিয়েছে। যা ৫০ bps বা বেসিস পয়েন্ট হ্রাস পেয়েছে। RBI-এর সুদের হার হ্রাসের ঘোষণার পর শেয়ার বাজারে পতন লক্ষ্য করা যায়। রেপো রেট হ্রাসের ঘোষণার পর বেঞ্চমার্ক BSE সেনসেক্স ১৯২.১৪ পয়েন্ট বা ০.২৫% কমে ৭৭,৮৬৬.০২-এ পৌঁছেছে। যেখানে NSE নিফটি ৭৩.০৫ পয়েন্ট বা ০.৩১% কমে ২৩,৫৩০.৩০-এ পৌঁছেছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading