buzywithinfoBuzy With Info
Everything About Business

ভারতীয় Forex সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে! কত পরিমাণ বৃদ্ধি পেলো Forex Reserves?

ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI)- র সম্প্রতি প্রকাশিত তথ্যানুযায়ী, ৫জুলাই শেষ হওয়া সপ্তাহে ভারতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ (Indians Foreign Exchange) বা Forex রিজার্ভ ৫.১৫৮ বিলিয়ন ডলারের উল্লেখযোগ্য বৃদ্ধি সম্মুখীন হয়েছে। যার ফলে এটি ৬৫৭.১৫৫ বিলিয়ন ডলারের নতুন উচ্চতায় পৌঁছেছে। যে ২৮ জুন পর্যন্ত Forex রিজার্ভ ১,৭১৩ বিলিয়ন ডলার কমে ৬৫১.৯৯৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়ে ছিল। অর্থাৎ টানা দু-সপ্তাহ পতনের পর এই বৃদ্ধি লক্ষ্য করা গেছে। অবশ্য এই বৃদ্ধির আগে চলতি বছরের ৭জুন ফরেক্স রিজার্ভ সর্বোচ্চ স্তরে পৌঁছে ছিল। যার মান ছিল ৬৫৫.৮১৭ বিলিয়ন ডলার। 

8 2

বৈদেশিক মুদ্রার রিজার্ভের বৃদ্ধির পিছনে প্রাথমিক চালক (Primary driver) ছিল বৈদেশিক মুদ্রা সম্পদ বা Foreign Currency Assets। যা Forex- এর একটি প্রধান উপাদান। জানা যাচ্ছে বৈদেশিক মুদ্রা সম্পদ ৪.২২৮ বিলিয়ন ডলার বেড়ে ৫৭৭.১১ বিলিয়ন ডলার হয়েছে। সাথে সোনার রিজার্ভ অর্থাৎ Gold reserves- ও যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ৯০৪ মিলিয়ন ডলার বেড়ে ৫৭.৪৩২ বিলিয়ন ডলার হয়েছে। এছাড়া Special drawing rights (SDRs) ২১ মিলিয়ন ডলার বেড়ে ১৮.০৩৬ বিলিয়ন ডলার হয়েছে এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)- এর সাথে ভারতের রিজার্ভ অবস্থান ৪ মিলিয়ন বেড়ে ৪.৫৭৮ বিলিয়ন ডলার হয়েছে। 

2

PHD চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সঞ্জীব আগরওয়াল বলেছে, “এটি একটি প্রশংসনীয় ব্যাপার যে বৈদেশিক মুদ্রা ৫ জুলাই, ২০২৪ পর্যন্ত ৬৫৭ বিলিয়ন ডলারের স্তরে একটি নতুন সর্বকালের উচ্চতায় পৌঁছেছে। যা ভারতের বৈশ্বিক অবস্থানকেও বাড়িয়েছে।” তিনি সাথে বলেছেন, Forex রিজার্ভের এই শক্তিশালী বৃদ্ধি ভারতের অর্থনৈতিক বৃদ্ধিকে ত্বরান্বিত করবে। সাতে দেশীয় বাণিজ্য ও শিল্পকে সমর্থন করবে। আগরওয়াল জানিয়েছে, উচ্ছ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিশ্বব্যপী অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে দেশের মুদ্রা ও মুদ্রানীতি পরিচালনার ক্ষেত্রে RBI– কে আরও নমনীয়তা প্রদান করে।

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading