গতকাল অর্থাৎ বুধবার (১০জুন, ২০২৪) ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) জানিয়েছে, লিবার লাইজড রেমিট্যান্স স্কিম (LRS)- এর অধীনে আন্তর্জাতিক আর্থিক পরিষেবা কেন্দ্রগুলিতে (IFSCS) রেমিটেন্সের সুযোগ প্রসারিত করা হয়েছে। এবার থেকে ভারতবাসীকে দেশে বসে বিদেশী মুদ্রার অ্যাকাউন্ট খোলার অণুমতি দেবে কেন্দ্রীয় ব্যাংক। সাথে জানানো হয় আন্তর্জাতিক আর্থিক পরিষেবা কেন্দ্র কতৃপক্ষ ২০১৯ বা International Financial Services Centres Authority Act, 2019 অনুসারে আর্থিক পরিষেবা পাওয়ার জন্য অনুমোদিত ব্যক্তিদের রেমিট্যান্সের সুবিধা প্রদানের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রিজার্ভ ব্যাঙ্ক বলেছে অনুমতি প্রাপ্ত ব্যক্তিরাই IFSC- তে ফরেন কারেন্সি অ্যাকাউন্ট (FCA) খুলতে পারবে। আর ভারতীয়রা কেন্দ্রীয় ব্যাংকের লিবারলাইজ রেমিট্যান্স স্কিম (LRS)- এর অধীনে আর্থিক লেনদেন করতে পারবে। আর জানা যাচ্ছে এই স্কিমটি একজন ব্যক্তিকে বার্ষিক ২.৫ লক্ষ ডলার পর্যন্ত টাকা বিদেশে পাঠানোর অনুমতি দেয়। যা আগে কেবল মাত্র বিদেশী IFSC- এর সিকিউরিটিজ এবং শিক্ষা ক্ষেত্রে ব্যবহার করা যেত। এবার থেকে কেবল বিদেশে লেনদেন নয় রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে LRS রেমিটেন্স সম্পত্তি ক্রয়, আমানত রুপে, ইক্যুটি ও বন্ডে বিনিয়োগে, উপহার, অনুদান, ভ্রমন, চিকিৎসার জন্য এবং অবশ্য বিদেশে পড়ার জন্য ব্যবহার করতে পারবে।
অবস্য এই বিদেশি মুদ্রার অ্যাকাউন্ট খোলার সুবিধা দেশের সর্বত্র চালু হয়নি। অবশ্য ভারতীয় বাসিন্দারা অর্থাৎ ভারতবাসী বর্তমানে GIFT সিটিতে বৈদেশিক মুদ্রার অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর উপরে আলোচিত পরিবর্তন ভারতীয়দের IFSC- এ ডলারে ফিক্সড ডিপোজিট (FD) অ্যাকাউন্ট খোলার অনুমতি দেয়। যা মুদ্রাস্ফীতি এবং মুদ্রার অবমূল্যায়নের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে।
Article By – সুনন্দা সেন






