Article By – সুনন্দা সেন

আজ অর্থাৎ ২৬ জানুয়ারি, ২০২৫ ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI)-এর গভর্নর সঞ্জয় মালহোত্রা ভারতের অর্থ পাচার বা AML (Anti Money Laundering) এবং অর্থ সন্ত্রাস বা CFT (Counter Financing of Terrorism) প্রচেষ্টায় ধারাবাহিকভাবে উন্নতির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF) প্রাইভেট সেক্টর কোলাবোরেটিভ ফোরামে বক্তৃতা দেওয়ার সময় মালহোত্রা বলেন যে ভারতের AML এবং CFT উদ্যোগগুলি তাদের কার্যকারিতার জন্য বিশ্বব্যাপী স্বীকৃত। তিনি আরও বলেন যে অবৈধ কার্যকলাপ চিহ্নিত করা এবং তা নির্মূল করার ক্ষেত্রে বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
RBI গভর্নর উল্লেখ করেছেন যে প্রযুক্তি, ব্যবসা সহজতর করার পাশাপাশি অত্যাধুনিক উপায় অর্থ পাচারের কৌশলও ইন্ট্রোডিউস করেছে। তিনি বলেন, RBI কৃতিত্বের উপর নির্ভর করে বসে থাকতে পারে না। কারণ এমন সময় পরিস্থিতি গতিশীল এবং উদীয়মান ঝুঁকিগুলিকে সক্রিয়ভাবে মোকাবেলা কতে হবে। মালহোত্রা উল্লেখ করেন যে সাম্প্রতিক পারস্পরিক মূল্যায়ন প্রক্রিয়া উন্নতি করা প্রয়োজন। বিশেষ করে বেশকিছু ক্ষেত্রগুলির বিষয়ে গুরুত্বপূর্ণ অন্তদৃষ্টি প্রদান করা আবশ্যক। তাই তিনি AML ঝুঁকি মূল্যায়নে উন্নত ডেটা মান, AI, মেশিন লার্নিং (ML) এবং ব্লকচেইনের মতো উন্নত প্রযুক্তি গ্রহণের কথা বলেছেন।
মালহোত্রা উল্লেখ করেছেন যে ডিজিটাইজেশন গ্রাহকদের সাথে যুক্ত হওয়া এবং KYC প্রক্রিয়াগুলিতে উন্নতি এনেছে। তবে, ডিউ ডিলিজেন্সের এখনও উন্নতির যথেষ্ট সুযোগ রয়েছে। এর সাথে তিনি বলেন, গ্রাহকদের সাথে যুক্ত হওয়ার জন্য এটি একটি নতুন যুগ। যে কারণে নিরাপত্তা এবং অ্যাক্সেসযোগ্যতা উভয়ই নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের প্রক্রিয়াগুলিকে উন্নত করতে হবে। ভবিষ্যতের দিকে তাকিয়ে মালহোত্রা বলেছেন যে আন্তঃসীমান্ত পেমেন্ট শীঘ্রই আরও নির্বিঘ্নে সম্পন্ন হবে। তিনি আরও বলেন যে, আর্থিক অন্তর্ভুক্তি এবং নিরাপত্তার ভারসাম্য বজায় রেখে শক্তিশালী AML এবং CFT ব্যবস্থা বাস্তবায়নের জন্য RBI কাজ চালিয়ে যাবে।




