buzywithinfoBuzy With Info
Everything About Business
AU Small Finance Bank

এক দশকে প্রথমবারের মতো; RBI সার্বজনীন লাইসেন্স প্রদান করেছে AU স্মল ফাইন্যান্স ব্যংককে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতীয় রিজার্ভ ব্যাংক AU স্মল ফাইন্যান্স ব্যাংককে নীতিগতভাবে সার্বজনীন ব্যাংকিং লাইসেন্স প্রদান করেছে। আর এটি এক দশকের মধ্যে প্রথম এই ধরনের লাইসেন্স। দেশের ১১টি স্মল ফাইন্যান্স (ক্ষুদ্র আর্থিক) ব্যাংকের মধ্যে AU স্মল ফাইন্যান্স বৃহস্পতিবার (৭ আগস্ট, ২০২৫) অনুমোদন পেয়েছে। যা তাদের ব্যাংকিং যাত্রা পথের একটি মাইলফলক হিসেবে বিবেচিত হতে পারে। এই বিষয়টি অন্যান্য স্মল বা ছোট ব্যাংকের জন্য বড় ব্যাংকে রূপান্তরের দ্বারটি উন্মুক্ত করেছে। কাল শেয়ার বাজার বন্ধের পর RBI-এর অনুমোদন এসেছে। নেতিবাচক প্রবণতার দ্বারা ‘AU স্মল ফাইন্যান্স ব্যাংক লিমিটেডের’ শেয়ার NSE-তে ১.৪৮% বা ১১.০৫ পয়েন্ট বেড়ে আজ সকালের সেশনে ৭৪৫.৬০ টাকায় লেনদেন করেছে। যেখানে শেয়ারটি ৮০০ টাকায় লেনদেন শুরু করে বলে জানা যাচ্ছে।

11

AU ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ব্যবস্থাপনা পরিচালক সঞ্জয় আগরওয়াল বলেছেন, AU ব্যাংক আগে একটি ভেহিক্যাল ফাইন্যান্স কোম্পানি হিসাবে যাত্রা শুরু করে এবং ২০১৭ সালে এটি স্মল ফাইন্যান্স ব্যাংকে রূপান্তরিত হয়। এবার সর্বজনীন ব্যাংকে রূপান্তরের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাছ থেকে নীতিগত অনুমোদন পেয়ে AU ব্যাংক ইতিহাস গড়েছে। আর এই মাইলফলক ব্যাংকের উদ্দেশ্য, কঠোর পরিশ্রম এবং ইচ্ছের পুনঃনিশ্চিত করে। এই রূপান্তরের আবেদনটি ৩ সেপ্টেম্বর, ২০২৪- এ RBI-এর ‘অন ট্যাপ’ লাইসেন্সিং নির্দেশিকা এবং স্মল ফাইন্যান্স ব্যাংকগুলি সার্বজনীন ব্যাংকে রূপান্তরের কাঠামোর অধীনে জমা করা হয়েছিল। আর এক সাথে জানা এবং উজ্জ্বীবন স্মল ফাইন্যান্স ব্যাংক অনুমোদন পেয়েছে।
RBI বন্ধন ব্যাংক এবং IDFC ব্যাংক (যা বর্তমানে IDFC ফার্স্ট ব্যাংক নামে পরিচিত)- কে সার্বজনীন ব্যাংকিং লাইসেন্স (universal banking licence) প্রদান করেছিল এপ্রিল, ২০২৪-এ। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, পূর্ববর্তী ত্রৈমাসিকের শেষে ন্যূনতম ১,০০০ কোটি টাকা মূল্যের তালিকাভুক্ত স্মল ফাইন্যান্স ব্যাংক গুলি বৃহৎ ব্যাংকে স্থানান্তরের জন্য আবেদন করার যোগ্য। আর তাদের পূর্ববর্তী দুটি আর্থিক বছরে ন্যূনতম ১৫% ক্যাপিটাল রিস্ক ওয়েটেড মূলধন হার এবং নিট মুনাফা থাকতে হবে। এছাড়া তাদের নন-পারফর্মিং অ্যাসেট আগের দুই অর্থবছরের জন্য ৩% কম বা সমান হতে হবে। যেখানে AU ব্যাংকের নিট মুনাফা ছিল ১,৫৯২ কোটি টাকা এবং প্রথম প্রান্তিকে নিট মুনাফা ৫৮১ কোটি টাকা। নেট NPA ছিল ২.৪৭%।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading