buzywithinfoBuzy With Info
Everything About Business
rbi

সামনে এলো RBI-এর নতুন প্রস্তাব; পর্যটকদের জন্য আলাদা পেমেন্ট ওয়ালেট চালুর পরিকল্পনা সংক্রান্ত বড় সীদ্ধান্ত

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতীয় রিজার্ভ ব্যাংক বা RBI সম্প্রতি ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও আধুনিক ও নিরাপদ করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ নতুন প্রস্তাব সামনে রেখেছে। এই প্রস্তাবে বিশেষ ধরনের ‘স্পেশাল ইউজ ওয়ালেট’ বা নির্দিষ্ট উদ্দেশ্যভিত্তিক ভিত্তিক ডিজিটাল ওয়ালেট চালুর কথা বলা হয়েছে। যা মূলত তিনটি ক্ষেত্রে ব্যবহার করা হবে বিদেশী নাগরিকদের জন্য, দেশের অভ্যন্তরের ট্রানজিট বা পরিবহন ব্যবস্থার জন্য এবং উপহার দেওয়ার জন্য। RBI-এর এই নতুন প্রস্তাব সাধারণ মানুষ থেকে পর্যটক সকলের সুবিধা প্রদান করার সাথে সাথে লেনদেনও সহজ করবে। আর নতুন ব্যবস্থার অংশগুলি হল –

July 18 New in article ads By Sir 1
  • এই ব্যবস্থার প্রথম অংশে রয়েছে বিদেশী নাগরিকদের জন্য আলাদা ডিজিটাল ওয়ালেট। ভারত সফরে আসা বিদেশী পর্যটক, NRI যাতে সহজে কেনাকাটা, হোটেলের বিল বা অন্যান্য দৈনন্দিন খরচ ডিজিটাল পদ্ধতিতে মেটাতে পারেন, সেই উদ্দেশ্যেই এই ব্যবস্থা। এই ওয়ালেট পেতে হলে পাসপোর্ট ও ভিসা যাচাই বাধ্যতামূলক। 
  • দ্বিতীয় অংশে রয়েছে পরিবহন ব্যবস্থা (Transit) ব্যবস্থার জন্য বিশেষ ওয়ালেট। এটি মূলত মেট্রো, বাস, টোল বা ফাস্ট ট্রাভেলের ক্ষেত্রে ব্যবহার করা হবে, তবে এই ওয়ালেট খুব বেশি টাকা রাখা যাবে না, সাধারণত সীমিত ব্যালেন্স থাকবে যাতে দ্রুত ছোট ছোট লেনদেন সম্পন্ন করা যায়। এতে বড় আর্থিক লেনদেন বা সাধারণ ব্যাংকিং সুবিধা থাকবে না, বরং শুধুমাত্র প্রয়োজনীয় পরিষেবা ও ট্রানজিট পেমেন্টের জন্য সীমিত ফান্ড ব্যবহার করা যাবে।
  • তৃতীয় অংশে রয়েছে উপহার ও নির্দিষ্ট উদ্দেশ্যের ওয়ালেট। RBI আরও একটি ধারণা দিচ্ছে যেখানে নির্দিষ্ট উদ্দেশ্যে টাকা পাঠানোর জন্য আলাদা ওয়ালেট থাকবে, যেমন উপহার, শিক্ষা খরচ, ইভেন্ট পেমেন্ট বা নির্দিষ্ট সাবস্ক্রিপশন। এই ওয়ালেটে জমা থাকা টাকা শুধু নির্ধারিত উদ্দেশ্যেই খরচ করা যাবে, অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। এর ফলে টাকা অপব্যবহার কমবে এবং নির্দিষ্ট লেনদেন আরও স্বচ্ছ হবে। এটি বিশেষ করে ডিজিটাল গিফটিং ও নিয়ন্ত্রিত অর্থ ব্যবহারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading