buzywithinfoBuzy With Info
Everything About Business
rbiifigg

RBI জারি করলো ক্রেডিট স্কোরের নতুন নিয়ম! লোন নেওয়ার আগে জানুন বিস্তারিত।

লোন নেওয়ার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্রেডিট স্কোর বা সিভিল স্কোর। ঋণ প্রদানকারী সংস্থাগুলি ক্রেডিট স্কোর দেখেই সীদ্ধান্ত নেয় কোনো ব্যক্তিকে কতটা পরিমাণ অর্থ ঋণ হিসাবে প্রদান করা যাবে। তবে বর্তমানে ক্রেডিট স্কোর সংক্রান্ত অভিযোগ রিজার্ভ ব্যাংকে (RBI) জমা হওয়ায়, কেন্দ্রীয় ব্যাংকটি এই সংক্রান্ত ৫টি নতুন নিয়ম জারি করেছে। তাই লোন নেওয়ার আগে এই নিয়মগুলির বিষয় জেনে রাখা আবশ্যক। আর নিয়মগুলি চলতি বছরের এপ্রিল মাস থেকে কার্যকর হলেও অনেকেই সেই বিষয় জানেন না। তবে চলুন ৫টি নতুন নিয়ম জেনে নেওয়া যাক:-

5
  1. RBI- এর নির্দেশনা অণুযায়ী সমস্ত ক্রেডিট সংস্থাগুলিকে বছরে একবার হলেও বিনামূল্যে গ্রাহকদের সম্পূর্ণ ক্রেডিট রিপোর্ট দিতে হবে। 
  1. গ্রাহক যদি ক্রেডিট স্কোর সংক্রান্ত কোনো সমস্যার অভিযোগ করে তাহলে ক্রেডিট তথ্য প্রদানকারী সংস্থাগুলিকে সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে সমস্যার সমাধান করতে হবে। তা না হলে ১০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে ব্যাংক বা ঋণ প্রদানকারী সংস্থাগুলিকে। 
  1. যদি কোনো গ্রাহক ব্যাংক বা নন ব্যাংকিং ফাইনান্স কোম্পানি থেকে ক্রেডিট স্কোর চেক করতে চান, সেক্ষেত্রে গ্রাহককে ওই সংস্থার কাছে সমস্ত তথ্য দিতে হবে। আর সংস্থা ক্রেডিট স্কোর চেক করে তথ্য SMS বা ইমেইলের মাধ্যমে তা গ্রাহকের কাছে পাঠাবে। 
2
  1. RBI- এর নতুন নিয়ম অনুযায়ী, ব্যাংক বা ঋণ প্রদানকারী নন ব্যাংকিং সংস্থাগুলিকে ক্রেডিট সংক্রান্ত সমস্যার সমাধান করার জন্য নোডাল অফিসার নিয়োগ করতে হবে। 

RBI – এর নতুন নির্দেশ অনুযায়ী কোনো গ্রাহকের অনুরোধ যদি কোনো ব্যাংক বা নন – ফিনান্সই সংস্থা অস্বীকার করে, সেক্ষেত্রে গ্রাহককে তার কারণ জানানো আবশ্যক। এরফলে গ্রাহকেরা খুব সহজেই বুঝতে পারবেন যে, তার অনুরোধ কেনো প্রত্যাখ্যান করা হয়েছে।

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading