Article By – সুনন্দা সেন

ভারতে বিদেশী বিনিয়োগ আরও সহজ, স্বচ্ছ ও সুশৃঙ্খল করতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) একটি নতুন একীভূত বিদেশী বিনিয়োগ বিধি (Unified Foreign Investment Rules) আনার প্রস্তাব দিয়েছে। এর মাধ্যমে ২০১৯ সালের ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট (Non-Debt Instruments) নিয়মের পরিবর্তে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট (Foreign Investment বা বিদেশী বিনিয়োগ) রুলস, ২০২৬ চালু করা হবে। নতুন খসড়া নিয়মে কোম্পানি, LLP, REIT, INVIT, AIF, ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড, এমনকি নির্দিষ্ট মিউচ্যুয়াল ফান্ড ও ETF-এ বিদেশী বিনিয়োগের জন্য একই কাঠামো থাকবে।
এছাড়া বিদেশী বিনিয়োগের এন্ট্রি রুট, সেক্টরভিত্তিক সীমা, মূল্য নির্ধারণ এবং বিদেশে ভারতীয় কোম্পানির সরাসরি তালিকাভুক্তির বিধানও এক জায়গায় আনা হয়েছে। খসড়া অনুযায়ী, কোনও বিদেশী বিনিয়োগকারীর ১০% বা তার বেশি অংশীদারি থাকলে তা FDI (Foreign Direct Investment) এবং ১০%-এর কম হলে FPI (Foreign Portfolio Investment) হিসেবেই গণ্য হবে। পাশাপাশি বিদেশী নিয়ন্ত্রণের সংজ্ঞাও অরও স্পষ্ট করা হয়েছে, যদিও ১০% ভোটাধিকারকে একটি মাণদন্ড হিসেবে অন্তর্ভুক্ত করায় তা অতিরিক্ত কমপ্লায়েন্সের আশঙ্কা প্রকাশ করেছেন।
অবশ্য RBI তা আগস্ট, ২০২৬ পর্যন্ত এই খসড়া নিয়ম নিয়ে মতামত চেয়েছে। RBI-এর প্রস্তাবিত একীভূত বিদেশী বিনিয়োগ বিধি ভারতে বিনিয়োগের নিয়মকে আরও সহজ, স্বচ্ছ ও অভিন্ন করবে। এর ফলে বিদেশী বিনিয়োগকারীদের জন্য কমপ্লায়েন্সের জটিলতা কমবে এবং FDI ও PFI প্রবাহ বাড়ার সম্ভাবনা তৈরী হবে। পাশাপাশি স্টার্টআপ, তালিকাভুক্ত কোম্পানি, REIT, INVIT ও অন্যান্য বিনিয়োগমাধ্যমে বিদেশী পুঁজি আকর্ষণ সহজ করতে পারে। আর এই ইতিবাচক প্রভাব শেয়ারবাজার, স্টার্টআপ, অবকাঠামো এবং কর্পোরেট বিনিয়োগে পড়ার সম্ভাবনা রয়েছে।




