buzywithinfoBuzy With Info
Everything About Business
SBI

SBI কার্ড এবং অ্যাপোলো হেলথকো কো -ব্র্যান্ডেড হেলথ-ফোকাসড ক্রেডিট কার্ড চালু করেছে; বৈশিষ্ট্যগুলির উপর নজর রাখুন

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

SBI কার্ড এবং অ্যাপোলো হেলথকে স্বাস্থ্যসেবা এবং সুস্থতার উপর দৃষ্টি নিবদ্ধ করে একটি কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করেছে। এটি অ্যাপোলো SBI কার্ড সিলেক্ট নামে পরিচিত। এই কার্ডটি স্বাস্থ্য (health) সম্পর্কিত সুবিধা, রিওয়ার্ড পয়েন্ট এবং লাইফ স্টাইল পার্ক অফার করছে। এটি এখন RuPay এবং Mastercard উভয় প্ল্যাটফর্মেই উপলব্ধ। এই কার্ডটি নির্বাচিত স্বাস্থ্য ও সুস্থতা (health and wellness) পার্চেজে ২৫% পর্যন্ত মূল্য ফেরত দেবে। এছাড়া Apollo 24/7 অ্যাপ এবং নির্বাচিত Apollo Pharmacy-এর খুচরা দোকানে কেনাকাটা করলে গ্রাহকরা রিওয়ার্ড পয়েন্ট হিসেবে ১০% এবং হেলথ ক্রেডিট হিসেবে ১৫% পর্যন্ত ফেরত পাবেন।

July 18 New in article ads By Sir

অ্যাপোলো SBI কার্ড সিলেক্টের মূল বৈশিষ্ট্য ও সুবিধাগুলি নীচে কী পয়েন্টের মাধ্যমে উল্লেখ করা হলো। –

  1. আপনারা ১,৫০০ টাকার অ্যাপোলো ই-গিফট ভাউচার পাবেন।
  1. অ্যাপোলো সার্কেলের সদস্যপদ এর এক বছরের বিনামূল্যে FIT PASS PRO সদস্যপদ পাবেন।
  1. প্রথম ৯০ দিনে ৫০,০০০ টাকা খরচের উপর বিনামূল্যে উচ্চমানের স্বাস্থ্য পরীক্ষা (Comprehensive health check Up) – এর সুবিধা পাবেন।
  1. বছরে চারটি ফ্রি ডোমেস্টিক এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস এবং আন্তর্জাতিক লাউঞ্জ অ্যাক্সেসের জন্য দু-বছরের প্রায়োরিটি পাস সদস্যপদ (Usage chargeable)।
  1. আন্তর্জাতিক লেনদেনে ৩.৫% ফরেক্স মার্ক আপ। 

SBI কার্ডের MD এবং CEO সলিলা পান্ডে বলেন, এই কার্ডটি স্বাস্থ্য সচেতন গ্রাহকদের চাহিদা পূরণ করে। এছাড়া এই কার্ড গ্রাহকদের তাদের সুস্থতার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে সাহায্য করে এবং পুরষ্কার অর্জন করে। অ্যাপোলো হেলথকোর এক্সিকিউটিভ চেয়ারপারসন শোভনা কামিনেনি বলেন, এই পণ্যটি দৈনন্দিন ব্যয়কে স্বাস্থ্যসেবার অ্যাক্সেসের সাথে সংযুক্ত করে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading