buzywithinfoBuzy With Info
Everything About Business
Gold Bond

SGB এবং ফিজিক্যাল গোল্ডের পার্থক্য কী? — একটি তুলনামূলক আলোচনা

সম্পদের চিহ্ন হিসেবে সোনার কদর নতুন নয়, আর সেই কারণেই পোর্টফোলিও ডাইভারসিফাই করতে বিনিয়োগকারীদের কাছে একটি জনপ্রিয় বিকল্প হল সোনা। তবে আজকের দিনে সোনায় বিনিয়োগ করতে হলে বিনিয়োগকারীদের কাছে একাধিক বিকল্প খোলা রয়েছে। সেইরকমই জনপ্রিয় দুটি সোনার বিনিয়োগ বিকল্প নিয়ে থাকবে আজকের আলোচনা। আমরা আজকে Sovereign Gold Bond বা SGB এবং physical gold নিয়ে কথা বলব।

11

Sovereign Gold Bond কী?

সোভারিন গোল্ড বন্ড হল একটি সরকারি সিকিউরিটি যা গ্রাম ইউনিটে প্রকাশ করা হয়। SGB-র সাহায্যে আপনি ফিজিক্যাল সোনার বদলে ভার্চুয়ালি সোনায় বিনিয়োগের সুযোগ পান। কেন্দ্র সরকারের পক্ষ থেকে RBI অর্থাৎ Reserve Bank of India সোভারিন গোল্ড বন্ড ইস্যু করে থাকে। বিনিয়োগকারীরা এই ধরনের বন্ড ইস্যু হওয়ার সময়ে এখানে বিনিয়োগ করতে পারেন এবং এগুলিকে ডিম্যাট অ্যাকাউন্টে ডিমেটারিয়ালাইস আকারে রাখতে পারেন।

২০২৪-২৫ অর্থবর্ষের জন্য নতুন কোনো গোল্ড বন্ড এখনও ইস্যু হয়নি। সর্বশেষ সোভারিন গোল্ড বন্ড ইস্যু হয়েছিল ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি। RBI-এর ইস্যু করা SGB ২০২৩-২৪ Series IV-এর এই বন্ডটির ইস্যু প্রাইস ছিল ৬২৬৩ টাকা প্রতি গ্রাম। 

SGB-র বৈশিষ্ট্য ও সুবিধা:

→ কোনো মেকিং চার্জ নেই:  আপনি যদি সোনার গয়না কিনে সোনায় বিনিয়োগ করতে চান তাহলে তার জন্য একটি মেকিং চার্জ দিতে হবে। মোটামুটি 10%-20% হয়ে থাকে মেকিং চার্জ। এছাড়াও গয়নার প্রস্তুতির উপর নির্ভর করে মেকিং চার্জ বাড়তেও পারে। অন্যদিকে SGB যেহেতু ডিম্যাট আকারে ইস্যু হয়, তাই এর making charge শূন্য। SGB সরাসরি ডিম্যাট অ্যাকাউন্টে ক্রেডিট হয়।

→ কোনো GST নেই:  SGB-তে বিনিয়োগের আরও একটি সুবিধা হল এটিতে কোনো Goods and Services Tax লাগে না। অন্যদিকে যদি আপনি physical gold কেনেন তাহলে আপনাকে সোনার মূল্যের উপর 3% GST দিতে হবে এবং marking charges-এর উপরও 5% GST দিতে হবে। ফলে ফিজিক্যাল গোল্ডে বিনিয়োগ করলে এই ধরনের ট্যাক্সের কারণে সামগ্রিক রিটার্ন কমে যাবে।

→ অ্যাসেটের মূল্যবৃদ্ধি:  ফিজিক্যাল গোল্ডের যেমন দাম বাড়ে, একইভাবে SGB বিনিয়োগেও অ্যাসেট অ্যাপ্রিসিয়েশন ঘটে। SGB এক্সচেঞ্জে ট্রেড করা যায়। দেশীয় বাজারে সোনার দাম বাড়লে সেই অনুপাতে এই বন্ডের ভ্যালুও বাড়ে।

→ Interest income: Capital appreciation-এর পাশাপাশি SGB আপনাকে একটি স্থির সুদ প্রদান করে, যা বছরে 2.5%। এই 2.5% সুদ semi-annually পে করা হয়। অন্যদিকে physical gold থেকে কোনোরকম সুদ বা ইন্টারেস্ট পাওয়ার সুযোগ নেই।

→ সুরক্ষা ও নিশ্চয়তা:  যেহেতু এই বন্ডগুলি সরকার ইস্যু করে থাকে, তাই এগুলিকে ফিজিক্যাল গোল্ড থেকে সুরক্ষিত বিনিয়োগ ধরা হয়। এছাড়াও ফিজিক্যাল গোল্ড সংরক্ষণের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে, যা SGB-এর ক্ষেত্রে হয় না কারণ এটি ডিম্যাট অ্যাকাউন্টে ভার্চুয়ালি স্টোর থাকে।

→ লিক্যুইডিটি:  Sovereign fund-এর লিক্যুইডিটি বেশি। আপনি যে-কোনো সময়ে স্টক এক্সচেঞ্জে সেল অর্ডার প্লেস করে SGB বিক্রি করতে পারেন। আর অন্যদিকে ফিজিক্যাল গোল্ড শুধুমাত্র সোনার দোকানেই বিক্রি করা যায়, অর্থাৎ এই ক্ষেত্রে লিক্যুইডিটির সুযোগ কম।

SGB ও Physical gold— দুটির বিনিয়োগ খরচ-সংক্রান্ত আলোচনা:  

একটি টেবিলের মাধ্যমে আমরা SGB ও physical gold-এর বিনিয়োগ ও তার পরবর্তী খরচ সম্পর্কে আলোচনা করব। এখানে আমরা ধরে নিচ্ছি প্রতি গ্রাম domestic gold rate বর্তমানে ৭০০০ টাকা।

Quantity Investment AmountMaking ChargeGst on Gold ValueGst on Making ChargeTotal Investment Value
SGB2 gm14,000/-NilNilNil14,000/-
Physical gold2 gm14,000/- 5%, i.e. 700/- 420/- 3515,155/-

অর্থাৎ দেখা যাচ্ছে ফিজিক্যাল গোল্ডে বিনিয়োগ SGB-র তুলনায় ব্যয় সাপেক্ষে। অর্থাৎ একই পরিমাণ অর্থ বিনিয়োগে SGB থেকে রিটার্ন বেশি আসবে।

SGB বিনিয়োগের সময়ে কোন বিষয়গুলি লক্ষ রাখবেন?

বিনিয়োগ লক্ষ্য:  SGB-র একটি লক ইন পিরিয়ড আছে, যা আট বছরের। তবে কোনো বিনিয়োগকারী চাইলে আগেও রিডিম করতে পারেন। সেই কারণে বিনিয়োগের আগে নিজের বিনিয়োগ লক্ষ্য, গোল্ড প্রাইস ইত্যাদি দেখে তবেই বিনিয়োগ করুন, কারণ এর রিটার্ন নিশ্চিত নয়।

→ ঝুঁকি:  এই বন্ডগুলিতে ঝুঁকি প্রায় না থাকারই সমান। সেই কারণে রিটার্নও সীমিত। তাই আপনি যদি conservative বিনিয়োগকারী হন যিনি moderate রিটার্নের সঙ্গে নিয়ন্ত্রিত ঝুঁকি চান তাহলে SGB আপনার জন্য উপযুক্ত একটি বিনিয়োগ।

→ ইনভেস্টমেন্ট সময়কাল:  আগেই বলা হয়েছে SGB-র মেয়াদ ৮ বছরের। তবে আপনি যদি আগে এক্সিট করতে চান তাহলে রিটার্নের উপর নির্দিষ্ট পরিমাণে কর দিতে হবে আপনাকে। সেইজন্য যদি আপনি দীর্ঘমেয়াদি মনোভাব নিয়ে বিনিয়োগ করতে চান, তবেই SGB-তে বিনিয়োগের কথা বিবেচনা করা উচিত।

পরিশেষে বলা যায়, ফিজিক্যাল গোল্ডের তুলনায় SGB একটি ভালো বিনিয়োগ বিকল্প। তবে অন্য যে-কোনো বিনিয়োগের মতোই এখানেও SGB-সংক্রান্ত সমস্ত বিষয় জেনেই বিনিয়োগ করা উচিত।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading