Article By – আস্তিক ঘোষ

দেশে জুড়ে এখন উৎসবের মরসুম শুরু। শুক্রবার থেকে টানা ছয়দিন ধরে বন্ধ থাকবে কিছু ব্যাঙ্ক। আগামী 13 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত এসব ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে। তবে সারাদেশে টানা 6 ধরে দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে না। রাজ্যভিত্তিক উৎসবের কারণে বিভিন্ন রাজ্যে বিভিন্ন দিনে ব্যাঙ্ক ছুটি থাকে। তবে ছুটির তালিকা দেখেই ব্যাঙ্কে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে।
সেপ্টেম্বরে অন্তত 15 দিন বন্ধ থাকবে সব সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক। এর মধ্যে রয়েছে দ্বিতীয় এবং চতুর্থ শনিবার এবং রবিবারের ছুটি। তবে বর্তমানে অনলাইন ব্যাঙ্কিং ব্যবস্থার কারণে, ব্যাঙ্কে যাওয়ার খুব একটা প্রয়োজন নেই। অনলাইন ওয়েবসাইট এবং মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা অ্যাপের মাধ্যমে ঘরে বসে বেশিরভাগ কাজ করতে পারবেন যে কেউ।
13 সেপ্টেম্বর রামদেব জয়ন্তী এবং তেজা দশমীর কারণে রাজস্থানে বন্ধ থাকবে ব্যাঙ্কগুলি। পরের দিন দ্বিতীয় শনিবার হওয়ায় সারা দেশে ব্যাঙ্ক ছুটি থাকবে। আর 15 সেপ্টেম্বর রবিবার। ঈদ-ই-মিলাদ উপলক্ষে আগামী 16 সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। 17 সেপ্টেম্বর ইন্দ্রযাত্রা উৎসবের কারণে সিকিমে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। শ্রী নারায়ণ গুরু জয়ন্তীর কারণে 18 সেপ্টেম্বর কেরালায় ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে। 21 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত কিছু রাজ্যে ব্যাঙ্ক ছুটি থাকবে। শ্রী নারায়ণ গুরু সমাধি দিবসের কারণে 21শে সেপ্টেম্বর কেরালায় ব্যাঙ্ক ছুটি থাকবে। 22শে সেপ্টেম্বর রবিবার এবং হরিয়ানায় 23শে সেপ্টেম্বর বীর শহীদ দিবসের কারণে ব্যাঙ্ক ছুটি থাকবে।
এক নজরে দেখে নেওয়া যাক ব্যাঙ্ক ছুটির তালিকা
13 সেপ্টেম্বর – রামদেব জয়ন্তী/তেজা দশমী (শুক্রবার) – রাজস্থান
14 সেপ্টেম্বর – দ্বিতীয় শনিবার/ওনাম – সারা ভারত
15 সেপ্টেম্বর – রবিবার – সারা ভারত
16 সেপ্টেম্বর – ঈদ-ই-মিলাদ (সোমবার) – সারা ভারত
17 সেপ্টেম্বর – ইন্দ্র যাত্রা ( মঙ্গলবার) – সিকিম
18 সেপ্টেম্বর — শ্রী নারায়ণ গুরু জয়ন্তী (বুধবার) — কেরালা




