buzywithinfoBuzy With Info
Everything About Business
SBI

স্টেট ব্যাংকের গ্রাহকদের মাথায় হাত! ফের কত বাড়লো লোনের সুদের হার? জানুন বিস্তারিত

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের সর্ববৃহত্তম এবং জনপ্রিয় ব্যাংক হল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ফিক্সড ডিপোজিটে অর্থ সঞ্চয় করা থেকে লোন নেওয়ার ক্ষেত্রে দেশবাসী সরকারি ব্যাংকগুলিকে ভরসা করেন। বিশেষ করে SBI-এর উপর বিশ্বাস বেশি দেখানো হয়। তবে এবার গ্রাহকদের ১৫ আগস্টের মতো দিনে দুঃসংবাদ শোনালো রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি। বৃদ্ধি পেয়েছে গাড়ি ও বাড়ির জন্য নেওয়া লোনের সুদের হার। যা ১৫ আগস্ট থেকে কার্যকর হয়েছে। চলতি বছরের জুন মাসে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা SBI- এর মার্জিনাল কস্ট অফ ল্যান্ডিং রেট বা MCLR ৩০ বেসিস পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। 

5 2

MCLR বৃদ্ধি পাওয়ার জন্য গাড়ি, বাড়ি লোন ছাড়াও শিক্ষার জন্য লোনের ক্ষেত্রে EMI- এর বোঝা বেড়েছে গ্রাহকদের জন্য। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মার্জিনাল কস্ট অফ ল্যান্ডিং রেট ১০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছে। চলুন তবে লোনের মেয়াদ সহ পুরনো এবং নতুন সুদের হার দেখে নেওয়া যাক –

লোনের মেয়াদপুরনো সুদের হারনতুন সুদের হার
ওভার নাইট৮.১০%৮.২০%
১ মাস৮.৩৫%৮.৪৫%
৩ মাস৮.৪০%৮.৫০%
৬ মাস৮.৭৫%৮.৮৫%
২ বছর৮.৯৫%৯.০৫%
৩ বছর৯%৯.১০%
New in article ads By Sir

চলতি বছরের আগস্ট মাসের শুরুতেই ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) ৬.৫০%- এ অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। যার প্রভাব পড়েছে ব্যাংকের সুদের হারে। রেপো রেট হল কেন্দ্রীয় ব্যাংক দেশের সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাংকগুলোকে যে হারে ঋণ দিয়ে থাকে তার পরিমাপ। এই রেট বৃদ্ধি বা হ্রাস হলে ব্যাংকের লোনের সুদের হার পরিবর্তন হয়। কিন্তু রেপো রেট অপরিবর্তিত রয়েছে তবুও স্টেট ব্যাংক লোনের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করেছে এর ফলে দুশ্চিন্তায় স্টেট ব্যাংকের সকল গ্রাহকরা।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading