জনপ্রিয় বিনিয়োগ বিকল্পগুলোর মধ্যে অন্যতম হল ফিক্সড ডিপোজিট বা FD। তবে এতে করছাড়ের কোনো সুযোগ নেই। FD থেকে যে interest income পাওয়া যায়, সেটা আমাদের আয়ের সঙ্গে যুক্ত হয়ে tax slab অনুযায়ী কর দিতে হয়। অর্থাৎ ধরুন আপনি 30% ট্যাক্স ব্র্যাকেটে পড়েন, তাহলে আপনাকে 30% tax দিতে হবে। এছাড়াও interest যদি বছরে ৪০,০০০ টাকার বেশি হয়ে যায় তাহলে 10% TDS ধার্য হয়, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই অঙ্কের পরিমাণ ৫০,০০০ টাকা, বার্ষিক।
অর্থাৎ ধরুন আপনি বছরে ২৫ লাখ টাকা আয় করেন এবং আপনার FD থেকে বার্ষিক interest আসে ১ লাখ টাকা তাহলে আপনাকে ১ লাখের 30% অর্থাৎ ৩০,০০০ টাকা কর হিসাবে দিতে হবে। এবং তার উপর অতিরিক্ত ১০,০০০ টাকা TDS কাটা হবে। ফলে আপনি high tax bracket-এর আওতায় পড়লে FD-র tax বাবদ অনেকখানি টাকা আপনাকে দিতে হবে। তবে FD থেকে করের বোঝা কিছুটা কমানোর বেশ কিছু উপায় আছে। যেমন –
Form 15G / 15H জমা করা : FD interest-এর উপর আপনাকে কোনো TDS দিতে হবে না যদি আপনার taxable income ২.৫ লাখের কম হয়। সেক্ষেত্রে আপনাকে Form 15G অথবা 15H জমা করতে হবে। ৬০ বছরের কম বয়সি ব্যক্তিদের জন্য 15G এবং প্রবীণ নাগরিকদের জন্য 15H form ব্যাংকে জমা করতে হবে। প্রতি আর্থিক বছরের শুরুতেই আপনাকে এই ফর্ম জমা করতে হবে ব্যাংকে, যাতে ব্যাংক আপনার থেকে TDS না কাটে।
Income tax return ফাইল করে রিফান্ড : যদি কোনো কারণে 15H / 15G জমা না-ও করেন, তবুও আপনি TDS-এর টাকা ফেরত পেতে পারেন যদি আপনার আয় ট্যাক্সেবল আয়ের থেকে কম হয়। সেক্ষেত্রে আপনাকে ITR ফাইল করতে হবে এবং আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে TDS-এর টাকা ফেরত পেয়ে যাবেন।
FD বুকিং-এর সময় : খুব বিচক্ষণতার সঙ্গে FD বুকিং-এর সময় বা টাইম নির্বাচন করতে হবে। TDS প্রতি বছর মার্চ মাসে ক্যালকুলেট করা হয়। ফলে আপনি যদি বুদ্ধি করে আর্থিক বছরের মাঝে অর্থাৎ সেপ্টেম্বর বা অক্টোবর মাসে FD বুক করেন এবং আপনার interest income ৪০,০০০ টাকা হয়ে গেলেও সেটা এক বছরের মধ্যে হিসেব হবে না এবং আপনি TDS এড়াতে পারবেন।
নিজের এবং পরিবারের সদস্যের নামে FD করুন : ধরুন আপনি ১০ লাখের ১টা FD করতে চান, যার ইন্টারেস্ট রেট 6%। আপনি দুভাবে সেটা করতে পারেন। প্রথমত পুরোটাই নিজের নামে করতে পারেন। সেক্ষেত্রে আপনার ১ বছরের interest হবে ৬১৩৬৪ টাকা এবং আপনাকে 10% TDS দিতে হবে অর্থাৎ ৬১৩৬ টাকা।
দ্বিতীয় উপায় হল আপনি নিজের নামে ৫ লাখের এবং আপনার মায়ের নামে ৫ লাখের FD করলেন 6% interest-এ। তাহলে আপনাদের দুজনেরই রিটার্ন আসবে ৩০,৬৮২ টাকা যেটা বার্ষিক ৪০,০০০-এর থেকে কম। ফলে TDS সেক্ষেত্রে দিতে হবে না।
ঠিক এইভাবেই যখন আপনি long-term FD করেন তখন interest amount short term-এর তুলনায় বেশি হয়। সেক্ষেত্রে আপনি short term FD করতে পারেন যাতে interest income লিমিটের মধ্যে থাকে। এইরকম ছোটো ছোটো কিছু পদক্ষেপ মাথায় রাখলে ইন্টারেস্টের ওপর করের বোঝা কিছুটা লাঘব হবে।





