Article By – সুনন্দা সেন

গ্রাহকদের পছন্দ উন্নত করতে এবং ডিজিটা পেমেন্টের প্রসেস আরও উন্নত করতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ক্রেডিট কার্ড সংক্রান্ত নতুন নিয়ম জারি করেছে। আর ক্রেডিট কার্ড ধারকদের জন্য নতুন নিয়ম কার্যকর হবে আগামীকাল অর্থাৎ ৬ সেপ্টেম্বর, ২০২৪ সাল থেকে। যার পর থেকে ভারতের ক্রেডিট কার্ডধারীদের কাছে তাদের পছন্দের কার্ড নেটওয়ার্ক বেছে নেওয়ার বিকল্প থাকবে। আর সেটি প্রযোজ্য হবে নতুন যারা ক্রেডিট কার্ড ইস্যু করবেন এবং যারা বিদ্যমান ক্রেডিট কার্ড নেটওয়ার্কের বদলে অন্য নেটওয়ার্ক গ্রহণ করতে চায় তাদের ক্ষেত্রেও।
RBI- এর নতুন নিয়মে বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়এছএ। আর সেগুলি হল:-
- ভারতীয় ক্রেডিট কার্ড ধারকরা প্রয়োজনে মাস্টারকার্ড (Master card), রুপে (RuPay) বা ভিসা ক্রেডিট কার্ডের পরিষেবা গ্রহণ করতে পারবে।
- আগে ব্যাংক এবং নন-ব্যাংকিং কার্ড ইস্যুকারীরা গ্রাহকদের পছন্দের উপর নির্ভর না করে একক কার্ড নেটওয়ার্কের সাথে একচেটিয়া ব্যবস্থার উপর ভিত্তি করে ক্রেডিট কার্ড ইস্যু করত। নতুন নিয়মে কার্ড ইস্যুকারীদের পছন্দের উপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
- অবশ্য নতুন সার্কুলারে RBI জোর দিয়ে বলেছে কার্ড ইস্যুকারীদের একটি নতুন কার্ড ইস্যু করার সময় বা তারপরে যে কোনোও সময় যোগ্য গ্রাহকদের এই বিকল্পটি প্রদান করতে হবে।
পাশাপাশি জানা যাচ্ছে যে, ইয়েস ব্যাংক (Yes Bank) এবং ব্যাংক অফ বরোদা (BOB) ইতিমধ্যেই পরিবর্তনগুলি কার্যকর করেছে। এই ব্যাংকগুলির সাথে নতুন ক্রেডিট কার্ডের জন্য আবেদনকারে গ্রাহকরা এখন আবেদন প্রক্রিয়া চলাকালীন তাদের পছন্দের নেটওয়ার্ক বেছে নিতে পারেন।




