Article By – সুনন্দা সেন

ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস, মুদ্রানীতির বৈঠকের ঘোষণায়, ২০২৪-২৫ অর্থবছরের জন্য আনুমানিক GDP প্রবৃদ্ধি ৬.৬০%-এ নামিয়ে এনেছেন। যেখানে তিনি জুন, আগস্ট এবং অক্টোবরের মুদ্রানীতি বৈঠকে তিনি চলতি অর্থবছরের GDP প্রবৃদ্ধির হার ৭.২০% অনুমান করেছিলেন। অবশ্য ত্রৈমাসিক প্রবৃদ্ধি পাল্টাতে পারে বলে তিনি জানিয়েছিল। অন্যদিকে আগামী বছরের জন্য প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি ৬.৯০% এবং দ্বিতীয় প্রান্তিকে ৭.৩০% হবে বলে অনুমান করা হয়েছে। তিনি ভাষণে এও যোগ করেছেন যে ঝুঁকি সমানভাবে ভারসাম্যপূর্ণ থাকবে।
দাস, তৃতীয় ত্রৈমাসিকে অথনৈতিক প্রবৃদ্ধি ৬.৮০% এবং চতুর্থ ত্রৈমাসিকের জন্য তা ৭.২০% হবে বলে অনুমান করা হয়েছে বলে জানিয়েছেন। তবে অক্টোবরের MPC ঘোষণায়, তিনি ২০২৪-২৫ সালের তৃতীয় ত্রৈমাসিকের জন্য GDP অনুমান করেছিলেন ৭.৪০%, চতুর্থ ত্রৈমাসিকের জন্য ৭.২% এবং পরবর্তী বছরের প্রথম ত্রৈমাসিকের ৭.৩% হবে। ঝুঁকিগুলি সমানভাবে ভারসাম্যপূর্ণ থাকায় ডিসেম্বরে এসে তৃতীয় ত্রৈমাসিকের প্রবৃদ্ধির অনুমানও কমিয়েছেন দাস।
দাস পূর্ববর্তী MPC ঘোষণায় অনুমান করেছিলেন যে দ্বিতীয় ত্রৈমাসিকের বৃদ্ধি হবে ৭%- এ। তবে বাস্তবে দ্বিতীয় ত্রৈমাসিকে ৫.৪% GDP প্রবৃদ্ধি দেখা গেছে। প্রত্যাশার চেয়ে অনেক কম বলে প্রমাণিত হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর,২০২৪) দাস বলেছেন, উৎপাদন খাতের দুর্বলতার কারণে, দ্বিতীয় ত্রৈমাসিকে মন্থরতা বৃদ্ধি পেয়েছে। আর ত্রৈমাসিকটি উৎসবের চাহিদা এবং গ্রামীণ ভোগের দ্বারা চালিত হয়েছে। মুদ্রানীতি বৈঠক বৃদ্ধিকে স্থিতিস্থাপক হিসাবে মূল্যায়ন করেছে। তবে নিবিড় পর্যবেক্ষণের পরামর্শ দেওয়াও হয়েছে।
দাস বলেছে, গত বছরে কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের অর্থনীতি রক্ষার জন্য ক্রমশ চেষ্টা করে চলেছে। আর এই কারণে একাধিক পদক্ষেপ গ্রহণ করতেও হয়েছে ব্যাংকগুলোকে। আর তার প্রভাব বৈশ্বিক অর্থনীতিতে পড়েছে। তবে তিনি এও বলেছেন যে, এই মন্থর গতির পরেও ভারতের অর্থনৈতিক অবস্থান অন্যান্য দেশের তুলনায় যথেষ্ট অবস্থায় রয়েছে। দাস বলেছেন যে অক্টোবরের শেষ মুদ্রানীতি কমিটির বৈঠকের পর থেকে মুদ্রাস্ফীতি কিছুটা প্রতিকূল হয়ে উঠেছে। আর তিনি চলতি অর্থবছরের জন্য খুচরা মূল্যস্ফীতির পূর্বাভাস ৪.৫% থেকে বাড়িয়ে ৪.৮% করেছেন।




