buzywithinfoBuzy With Info
Everything About Business
UPI

২,০০০ টাকা পর্যন্ত UPI পেমেন্টে থাকছে না কোনো চার্জ! সাধারণ ব্যবহারকারীর জন্য কি বদলাবে ডিজিটাল লেনদেনে?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য বড় স্বস্তির খবর। ২,০০০ টাকা পর্যন্ত UPI পেমেন্টে কোনও চার্জ বসানো হচ্ছে না। ফলে ছোট অঙ্কের দৈনন্দিন লেনদেনে UPI আগের মতোই বিনামূল্যে ব্যবহার করা যাবে। এর সবচেয়ে বড় সুবিধা পাবেন সাধারণ গ্রাহক এবং ছোট ব্যবসায়ীরা। চা, খাবার, ওষুধ, মুদিখানার বাজার কিংবা অন্যান্য ছোটখাটো কেনাকাটায় QR কোড স্ক্যান করে UPI-তে টাকা দেওয়ার ক্ষেত্রে আলাদা লেনদেন খরচ (transaction charge) গুনতে হবে না। অর্থাৎ, যে টাকা আপনি পেমেন্ট করছেন, তার বাইরে অতিরিক্ত খরচের চাপ পড়বে না।

8 3

তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। UPI-তে টাকা পাঠানো বিনামূল্যে থাকা আর UPI ইকোসিস্টেমের প্রতিটি ধরনের লেনদেনের খরচ শূন্য হওয়া এক বিষয় নয়। বিশেষ করে মার্চেন্ট পেমেন্ট (merchant payment)-এর ক্ষেত্রে পেমেন্ট ইনফ্রাস্ট্যাকচারের খরচ কীভাবে মেটানো হবে, সেটি গুরুত্বপূর্ণ। বর্তমানে UPI-এর মার্চেন্ট লেনদেনের একটি বড় অংশে zero-MDR বা মার্চেন্ট ডিসকাউন্ট রেট (Merchant Discount Rate) ব্যবস্থা রয়েছে। যার ফলে গ্রাহকের কাছ থেকে সরাসরি চার্জ না নিলেও পেমেন্ট ইকোসিস্টেমের অন্য পক্ষগুলির খরচের বিষয়টি থেকেই যায়।

ব্যবসায়িক দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হল; সরকার ও নিয়ন্ত্রক সংস্থা UPI-কে ভারতের স্বল্প খরচের ডিজিটাল পেমেন্ট পরিকাঠামো (low-cost digital payment infrastructure) হিসেবে আরও শক্তিশালী রাখতে চাইছে। ছোট অঙ্কের লেনদেনে চার্জ না থাকায় মানুষ ক্যাশের পরিবর্তে ডিজিটাল পেমেন্ট ব্যবহারে আরও উৎসাহিত হতে পারেন। ছোট দোকানদারদের ক্ষেত্রেও এর প্রভাব গুরুত্বপূর্ণ। UPI QR পেমেন্ট সহজ এবং দ্রুত হওয়ায় ক্যাশ হ্যান্ডেলিংয়ের ঝামেলা কমে যায়। অন্যদিকে, বড় অঙ্কের লেনদেন বা নির্দিষ্ট ধরনের মার্চেন্টডাইস লেনদেনের ক্ষেত্রে ভবিষ্যতে চার্জ বা মূল্য পরিকাঠামো  নিয়ে আলাদা নিয়ম প্রযোজ্য হতে পারে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading