Article By – সুনন্দা সেন

সোমবার RBI অর্থাৎ ১৯ আগস্ট (Reserve Bank of India) অর্থনীতি বিষয়ক প্রতিবেদন প্রকাশ করার সময় জানিয়েছে, দেশে খাদ্য মূল্যের চাপ অব্যাহত রয়েছে। আশঙ্কা করা হচ্ছে আগামীতে তা আরও বাড়তে পারে। তবে এই বিষয় নিয়ে সাধারণ মানুষকে চিন্তা করতে বারণ করা হয়েছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছে এই বিষয়গুলি নিয়ন্ত্রিত করার জন্য দেশে কঠোর মুদ্রানীতি রয়েছে। কারণ অর্থনীতিতে মুদ্রানীতি হল একমাত্র সক্রিয় ডিসফ্লেশনারি এজেন্ট।
আরবিআই ডেপুটি গভর্নর মাইকেল পাত্র এবং অন্যদের দ্বারা লিখিত প্রতিবেদনে বলা হয়েছে, অতীতে খাদ্য মূল্য বাড়তে শুরু করলে তাতে লাগাম টানা সম্ভব হতো না। তবে সম্প্রতিকালে বাড়তে থাকা খাদ্য মূল্য বিরাট আকার ধারন করার আগেই আয়ত্ব করা সম্ভব হবে। কারণ RBI লাগু করতে চলেছে কঠোর মুদ্রানীতি। যা সময়ের সাথে খাদ্য মূল্য হ্রাস করতে সাহায্য করবে। আর এই সিদ্ধান্ত নেওয়ার পেছনের কারণ হিসেবে RBI বলেছে যে বাড়তে থাকা খাদ্য মূল্য মুদ্রাস্ফীতির উপর চাপ বাড়াতে পারে। যা কখনো কাম্য নয়।
জুন মাসের উচ্চ মুদ্রাস্ফীতির তুলনায় চলতি বছরের জুলাই মাসে মুদ্রাস্ফীতি ৩.৫০% এ নেমে এসেছে। তবে এই পরিবর্তন এসেছে মুদ্রানীতি লাগু করার পর প্রাথমিক সেশনে। অবশ্য যদি তাতেও খাদ্য মূল্য হ্রাস না পায় সেক্ষেত্রে আরও কঠোর মুদ্রানীতি বাস্তবায়ন করা হতে পারে বলেও জানা যাচ্ছে। এছাড়া মুদ্রানীতি কমিটি সম্প্রতি দেশের মূল্যস্ফীতিকে মাথায় রেখে রেপো রেট ৬.৫% এ নবম বারের জন্য অপরিবর্তিত রেখেছে।





