Article By – সুনন্দা সেন

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)-এর তথ্য অনুসারে, অক্টোবরে UPI লেনদেনের মূল্য ২৭.২৮ লক্ষ কোটি টাকা এবং লেনদেন পরিমাণ দাঁড়িয়েছে ২০.৭ লক্ষ কোটিতে। যা এই পর্যন্ত UPI-এর সর্বোচ্চ লেনদেন। সেপ্টেম্বরে GST সংস্কারের পর ফেস্টিভ সিজিনে কেনাকাটা এই বৃদ্ধির অন্যতম কারণ বলে জানা যাচ্ছে। এর আগে মূল্যর দিক থেকে মে, ২০২৫- এ সর্বশেষ সর্বোচ্চ মাসিক লেনদেন মূল্য রেকর্ড করা হয়েছিল ২৫.১৪ লক্ষ কোটি টাকা। সেই সময়ে লেনদেন পরিমান ছিল ১৯.৪৭ লক্ষ কোটি, আর এটিও ছিল সর্বোচ্চ রেকর্ড।
ভারতে ডিজিটাল লেনদেনের ৮৫% UPI এর জন্য দায়ী। NPCI ইন্টারন্যাশনাল আন্তর্জাতিকভাবেও এটি সম্প্রসারিত করেছে এবং এখন বিশ্বব্যাপী রিয়েল-টাইম ডিজিটাল পেমেন্টের প্রায় ৫০% এর ক্ষমতা প্রদান করে। কাতার, সংযুক্ত আরব আমিরাত, নেপাল, শ্রীলঙ্কা, ফ্রান্স, মরিশাস, সিঙ্গাপুর এবং ভুটান সহ আটটি দেশ UPI পেমেন্ট গ্রহণ (accept) করেছে। কাতারে UPI সম্প্রতি চালু হয়েছে, যার ফলে ভারতীয় ভ্রমণকারীরা প্রধান পর্যটন আকর্ষণ এবং কাতার ডিউটি ফ্রি আউটলেটগুলিতে নির্বিঘ্নে UPI পেমেন্ট করতে পারবেন। এছাড়া গত সপ্তাহে, UPI কাঠামোর উপর নির্মিত ভারতের একটি প্রধান ডিজিটাল পেমেন্ট সিস্টেম, Paytm, ১২টি দেশের অনাবাসী ভারতীয়দের (NRIs) তাদের আন্তর্জাতিক মোবাইল নম্বর ব্যবহার করে ভারতে UPI পেমেন্ট করতে সক্ষম করেছে।
NPCI-এর তথ্য থেকে দেখা গেছে যে অক্টোবর মাসে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI)-এর মাধ্যমে লেনদেন মূল্য পৌঁছে ছিল ২৭.২৮ লক্ষ কোটি টাকায়। যা আগের বছরের (২০২৪ সালের) একই সময়ের তুলনায় চলতি বছরে ১৬% বৃদ্ধি পেয়েছে। এদিকে ২০২৫ সালের সেপ্টেম্বরে মূল্যের দিক থেকে UPI লেনদেন ছিল ২৪.৯০ লক্ষ কোটি টাকা এবং লেনদেন পরিমাণ ছিল ১৯.৬৩ লক্ষ কোটির। যার ফলে অক্টোবরের লেনদেন মাসিক ভিত্তিতেও ৯.৫% বৃদ্ধি পেয়েছে। এছাড়া NPCI-এর তথ্য থেকে জানা যাচ্ছে যে অক্টোবর মাসে UPI মাধ্যমে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৬৬৮.১ মিলিয়ন এবং মূল্যে দিক থেকে ছিল ৮৭,৯৯৩ কোটি টাকা।




