২০২৩-২৪ সালের মুদ্রা ও অর্থনীতি সংক্রান্ত প্রতিবেদন পেশ করার সময় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI জানিয়েছে, ডিজিটালাইজেশন পণ্য ও পরিষেবাগুলির ভারতীয় এক্সটার্নাল ট্রেডকে স্ট্রক বুস্ট বা শক্তিশালী উৎসাহ দিতে পারে। ২৯ জুলাই, ২০২৪– এ প্রকাশিত বার্ষিক রিপোর্টে RBI আবারও উল্লেখ করে যে, ডিজিটালাইজেশন ভারতীয় পণ্য ও পরিষেবাগুলির রপ্তানিতে বুস্ট করার পাশাপাশি ভারতের রপ্তানি পরিষেবাকে মর্ডান সার্ভিসে পরিণত করতেও সাহায্য করবে।
আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমে ডিজিটালাইজেশনের ফলে রেমিটেন্স প্রাপ্তির খরচ কমানোর সম্ভাবনা রয়েছে। যার ফলে প্রাপক (recipients)- দের জন্য উচ্চতর আয় / সঞ্চয় এবং রেমিট্যান্স জেটারেট সম্ভব হয়। RBI প্রতিবেদনে আরও জানিয়েছে যে, ভারতীয় রুপির আন্তর্জাতিকীকরণ (Internationalisation) একটি ব্যাপক এবং সমান্বিত পদ্ধতির দ্বারা সমর্থিত হচ্ছে।
RBI- এর সদ্য প্রকাশিত রিপোর্টে বলা রয়েছে আন্তসীমান্ত ডিজিটালাইজেশনের নীতিগুলি নতুন সুযোগ – সুবিধা কাজে লাগাতে, আস্থা তৈরি করতে এবং ডেটা নিরাপত্তা ও সাইবার নিরাপত্তার মতো নিয়ন্ত্রক দিকগুলিতে সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়াও নতুন নীতি অর্থনীতি জুড়ে FPS- এর আন্তসংযোগ, নিরবিচ্ছিন্ন আন্তর্জাতিক লেনদেন সমর্থ, CBDCs- এর ব্যবস্থা স্থাপন, বৈদেশিক মুদ্রার রিস্ক হ্রাস এবং কার্যকর ভাবে বিশ্বব্যাপী অরণ্য (Global liquidity) পরিচালনা করবে বলেও আশা করা হচ্ছে।
Article By – সুনন্দা সেন






