buzywithinfoBuzy With Info
Everything About Business
Bank

১ মে কী ব্যাংক খোলা থাকবে? চোখ রাখুন RBI প্রদত্ত ২০২৫ সালের রাজ্যভিত্তিক ব্যাংক ছুটির তালিকায়

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

যদি আপনার ব্যাংকের কাজ আগামীকালের জন্য তুলে রাখেন, তবে জেনে নেওয়া ভালো যে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ওইদিন ভারতের অনেক অংশে শ্রমিকদের অধিকার এবং অবদানের প্রতি সম্মান জানাতে একটি সরকারি ছুটির দিন হিসাবে পালিত হয়। বিভিন্ন রাজ্যে এই দিনটিতে সরকারি ব্যাংক বন্ধ থাকে। তাই অধিকাংশ গ্রাহকদের প্রশ্ন ১মে অর্থাৎ বৃহস্পতিবার ব্যাংক খোলা থাকবে নাকি ছুটি? অনেকেই আছেন অজান্তেই সরকারে ছুটির দিনে ব্যাংকে চলে যান, কিন্তু ব্যাংক বন্ধ থাকে। আবার অনেক ক্ষেত্রে দেশের সর্বত্র ব্যাংক বন্ধ থাকে না।

8 3

RBI-এর নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে যে ব্যাংকের ছুটিগুলি রাজ্যভিত্তিক উৎসব এবং অনুষ্ঠানের উপর নির্ভর করার পাশাপাশি কিছু জাতীয় ছুটির উপরেও নির্ধারিত হয়। ভারতের অনেক রাজ্যে ১মে অর্থাৎ আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পরিচিত দিনটি সরকারি ছুটি দিন হিসাবে পালন করা হয়। তবে এটি সমগ্র জাতির ব্যাংকের জন্য ছুটি পালন করা যে বাধ্যতামূলক, তাও নয়। ১৯২৩ সাল থেকে ভারত শ্রমিক দিবস পালন করে আসছে। এই ছুটির দিনে ভারতীয় শেয়ার বাজার, ব্যাংক এবং স্কুল বন্ধ থাকে। এছাড়া ১ মে শুধু শ্রমিক দিবস নয়। 
এই দিন গুজরাট দিবস এবং মহারাষ্ট্র দিবস সহ বেশ কয়েকটি রাজ্যের প্রতিষ্ঠাতা দিবসও। আর তাই ১ তারিখে দুই রাজ্যগুলির প্রায় সকল ব্যাংক বন্ধ থাকবে। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস আইনের অধীনে মহারাষ্ট্র এবং গুজরট ব্যতীত আরও অনেক রাজ্যের রাজ্য সরকার আগামীকাল ব্যাংক ছুটির ঘোষণা করেছে। আসাম, বিহার, গোয়া, গুজরাট, মনিপুর, কর্ণাটক, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, জম্বু ও কাশ্মীর এবং দিল্লিতে ১ মে ব্যাংক বন্ধ থাকবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading