Article By – সুনন্দা সেন

বিনিয়োগের অন্যতম বিকল্প হল ফিক্সড ডিপোজিট (FD)। সাধারণ জণগন টার্ম ডিপোজিটের তুলনায় বেশি বিশ্বাস করে ফিক্সড ডিপোজিটে ব্যাংকগুলি বেশি সুদের হার অফার করে থাকে। আর সময়ের সাথে ব্যাংকগুলি বিভিন্ন মেয়াদের সুদের হার পরিবর্তিত করে থাকে। এছাড়া FD- এ বিনিয়োগ নিরাপদ, বাজার সংক্রান্ত ঝুঁকিবিহীন। সেপ্টেম্বর মাসে ভারতের সরকারি এবং স্মল ব্যাংকগুলির পাশাপাশি বেসরকারি খাতের ব্যাংকগুলিও সুদের হার পরিবর্তিত করেছে। আজকে দেশের জনপ্রিয় এবং বৃহত্তম বেসরকারি খাতে ব্যাংক HDFC ব্যাংকে সুদের হার নিয়ে আলোচনা করবো।
HDFC ব্যাংকের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগে নূন্যতম সীমা হল ৫০০০ টাকা। ৩,০০,০০,০০০ টাকার নীচে জমা করা আমানতে অফার করা সুদের হার গুলি দেখে নেওয়া যাক
মেয়াদ | সুদের হার | |
| সাধারণ নাগরিকদের | প্রবীণ নাগরিকদের | |
| ৭ থেকে ১৪ দিন এবং ১৫ দিন থেকে ২৯ দিন | ৩% | ৩.৫০% |
| ৩০ থেকে ৪৫ দিন | ৩.৫০% | ৪% |
| ৪৬ থেকে ৬০ দিন ৬১ থেকে ৮৯ দিন এবং ৯০ দিন থেকে ৬ মাস | ৪.৫০% | ৫.০% |
| ৬ মাস ১ দিন থেকে ৯ মাস | ৫.৭৫% | ৬.২৫% |
| ৯ মাস ১ দিন থেকে ১ বছর | ৬% | ৬.৫০% |
| ১ বছর ১ দিন থেকে ১৫ মাস | ৬.৬০% | ৭.১০% |
| ১৫ মাস ১দিন থেকে ১৮ মাস | ৭.১০% | ৭.৬০% |
| ১৮ মাস ১ দিন থেকে ২১ মাস | ৭.২৫% | ৭.৭৫% |
| ২১ মাস ১দিন থেকে ২ বছর এবং ২ বছর ১ দিন থেকে ২ বছর ১১ মাস | ৭% | ৭.৫০% |
| ২ বছর ১১ মাস থেকে ৩৫ মাস | ৭.৩৫% | ৭.৮৫% |
| ২ বছর ১১ মাস ১ দিন থেকে ৩ বছর এবং ৩ বছর ১ দিন থেকে ৪ বছর ৭ মাস | ৭% | ৭.৫০% |
| ৪ বছর ৭ মাস থেকে ৫৫ মাস | ৭.৪০% | ৭.৯০% |
| ৪ বছর ৭ মাস থেকে ৫ বছর এবং ৫ বছর থেকে ১০ বছর | ৭% | ৭.৫০% |




