buzywithinfoBuzy With Info
Everything About Business
Iphone

PLI স্কিমের শেষ বছরে রেকর্ড সাফল্য অ্যাপল ইনকর্পোরেটের; আইফোন রপ্তানি ছুঁলো ২ লক্ষ কোটি টাকা

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারত আবারও প্রমান করলো বিশ্বের ইলেকট্রনিক্স উৎপাদনের মানচিত্রে তার অবস্থান কতটা শক্তিশালী হয়ে উঠেছে। কেন্দ্র সরকারের স্মার্টফোন উৎপাদন বাড়ানোর জন্য চালু করা প্রোডাকশন-লিঙ্কড ইনসেনটিভ বা PLI স্কিমের শেষ বছরে আইফোন রপ্তানি পৌঁছে গেছে রেকর্ড ২ লক্ষ কোটি টাকায়। এই বিশাল অঙ্ক শুধু একটি সংখ্যা নয়, এটি ভারতের উৎপাদন ক্ষমতায় দ্রুত বৃদ্ধির প্রতীক। কয়েক বছর আগেও যেখানে আইফোন উৎপাদন প্রায় শূণ্যের কাছাকাছি ছিল, সেখানে এখন ভারত বিশ্বের অন্যতম বড় আইফোন উৎপাদন ও রপ্তানিকারক দেশ হিসেবে উঠে এসেছে। 

July 18 New in article ads By Sir 1

তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে iPhone রপ্তানি ছিল মাত্র কয়েক হাজার কোটি টাকার মধ্যে। এরপর ধাপে ধাপে তা বেড়ে ২০২৩-২৪ সালে কয়েক লক্ষ কোটি ছুঁয়েছে এবং অবশেষে ২০২৫-২৬ অর্থবছরে পৌঁছে গেছে ২ লক্ষ কোটি টাকার মাইলফলকে। এই দ্রুত বৃদ্ধির পেছনে মূল ভূমিকা নিয়েছে PLI স্কিম, যা বিদেশি ও দেশীয় সংস্থাগুলিকে ভারতে উৎপাদন বাড়াতে উৎসাহ দিয়েছে। ভারতে iPhone তৈরি করছে মূলত Foxconn, Tata Electronics-এর মতো বড় সংস্থাগুলি। তারা দেশের বিভিন্ন প্রান্তে কারখানা গড়ে তুলে হাজার হাজার কর্মসংস্থান তৈরি করেছে। এর ফলে শুধু রপ্তানি নয়, স্থানীয় অর্থনীতিও শক্তিশালী হয়েছে।

মোট স্মার্টফোন রপ্তানির ক্ষেত্রেও iPhone এখন প্রায় ৭৫%- এর বেশি অংশ দখল করে নিয়েছে। অর্থাৎ, ভারতের স্মার্টফোন রপ্তানির প্রধান চালিকাশক্তি হয়ে উঠেছে iPhone। এটি ভারতের জন্য একটি বড় কৌশলগত সাফল্য, কারণ একসময় দেশটি মূলত ইলেকট্রনিক্স আমদানির উপর নির্ভরশীল ছিল। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সাফল্যের ফলে ভারত এখন চীন ও ভিয়েতনামের মতো দেশগুলির সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নেমেছে। বিশ্বব্যাপী সরবরাহ চেইনে ভারতের গুরুত্বও অনেক বেড়েছে। তবে প্রশ্ন উঠছে, PLI স্কিম শেষ হওয়ার পর এই গতি বজায় থাকবে কি না। শিল্পমহলের একাংশ বলছে, ভবিষ্যতেও যদি নীতিগত সহায়তা ও অবকাঠামো উন্নয়ন অব্যাহত থাকে, তাহলে ভারত আরও বড় উৎপাদন কেন্দ্র হয়ে উঠতে পারে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading