ভারতের প্রতিবেশী দেশে জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তুলতে বড়সড় ঘোষণা করলেন ভারতীয় বিলিয়নেয়ার Gautam Adani। রবিবার ভুটানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের কথা ঘোষণা করেন Adani Group-এর চেয়ারম্যান। সম্প্রতি ভুটানের থিম্পুতে গিয়ে সেখানকার রাজা জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুক ও প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। 570 মেগাওয়াটের জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে দুই তরফের মধ্যে।

ভুটানের ড্রুক গ্রিন পাওয়ার প্ল্যান্ট কর্পোরেশনের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করেছে গৌতম আদানি। প্রতিবেশী দেশ ভুটানে রূপান্তরমূলক অবকাঠামো গড়ে তুলতে সহায়তা করার পাশাপাশি, 570 মেগাওয়াট গ্রিন হাইড্রো প্ল্যান্টের জন্য ভুটানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের ঘোষণা করেছেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি।
সরকারি প্রকল্পের কোর্স
এক্স হ্যান্ডেলে এই প্রসঙ্গে বিবৃতি দিয়ে গৌতম আদানি লেখেন,”মাননীয় প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের সঙ্গে একটি আকর্ষণীয় বৈঠক হয়েছে। চুখা প্রদেশে একটি 570 মেগাওয়াট গ্রিন হাইড্রো প্ল্যান্টের জন্য ড্রুক গ্রিন পাওয়ার কর্পোরেশন লিমিটেডের (DGPC) সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে”। তিনি আরও লেখেন, “@PMBhutan মহামান্য রাজার দৃষ্টিভঙ্গি এবং রাজ্য জুড়ে বিস্তৃত পরিকাঠামোর উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ সত্যি প্রশংসনীয়৷”

প্রসঙ্গত, ভুটানে হাইড্রো এবং অন্যান্য অবকাঠামো প্রকল্পে একযোগে কাজ করার জন্য যে উন্মুখ আদানি গ্রুপ, তা গৌতম আদানি টুইট থেকেই স্পষ্ট। গৌতম আদানি আরও জানান, তিনি ভুটানের রাজার সঙ্গে দেখা করতে পেরে গর্বিত এবং ভুটানের জন্য তাঁর দৃষ্টিভঙ্গী, বৃহৎ কম্পিউটিং কেন্দ্র, ডেটা সুবিধা সহ জেলেফু মাইন্ডফুলনেস সিটির জন্য উচ্চাকাঙ্ক্ষী পরিবেশ-বান্ধব মাস্টারপ্ল্যান দেখে তিনি অনুপ্রাণিত হয়েছেন।
Article By – আস্তিক ঘোষ



