আদানি গ্রুপ নিয়ে সামনে এল বড় খবর। ভোজ্য তেল বিক্রয়কারী কোম্পানি আদানি উইলমারের অংশীদারিত্ব বিক্রি করতে চাইছেন বিজনেস টাইকুন গৌতম আদানি। ভারত ও এশিয়ার দ্বিতীয় ধনী ব্যক্তি গৌতম আদানি। তাঁর যৌথ উদ্যোগ কোম্পানি আদানি উইলমারে তাঁর অংশীদারিত্ব বিক্রি করার প্রস্তুতি নিতে শুরু করেছেন। আদানি (Adani) গ্রুপের একটি FMCG কোম্পানি হল আদানি উইলমার।
আদানি গ্রুপ এবং সিঙ্গাপুর ফুড প্রসেসিং কোম্পানি উইলমার ইন্টারন্যাশনাল এর প্রায় 88 শতাংশ শেয়ার রয়েছে। SEBI এর নিয়ম অনুসারে, কোনও কোম্পানিতে প্রোমোটারদের অংশীদারিত্ব 75 শতাংশের এর বেশি হতে পারে না। আদানি (Adani) উইলমারের 13 শতাংশ শেয়ার বিক্রি করা হতে পারে। এই চুক্তির মূল্য প্রায় 670 মিলিয়ন ডলার। এ বছর কোম্পানিটির শেয়ার 7 শতাংশ কমেছে এবং কোম্পানিটির মূল্য প্রায় পাঁচ বিলিয়ন ডলারে নেমে এসেছে।
SEBI -এর নিয়ম অনুসারে, বড় কোম্পানিগুলিকে শেয়ার বাজারে তালিকাভুক্তির তিন বছরের মধ্যে তাদের শেয়ারের কমপক্ষে 25 শতাংশ জনসাধারণের কাছে ইস্যু করতে হবে। আদানি (Adani) উইলমারের অংশীদারিত্ব বিক্রির বিষয়ে এখনও আলোচনা চলছে। তবে শেয়ার বিক্রির পরিমাণ ও সময় পরিবর্তন হতে পারে। এ বিষয়ে কোনও মন্তব্য করেনি আদানি গ্রুপ এবং উইলমার ইন্টারন্যাশনাল।
আদানি উইলমারও মুখে কুলুপ এঁটেছে। উল্লেখ্য, 1999 সালে প্রতিষ্ঠিত হয়েছিল আদানি উইলমার। এটি ফরচুন ব্র্যান্ডের আওতায় রান্নার তেল, ময়দা, বেসন -সহ বেশ কিছু পণ্য উৎপাদন করে। এই কোম্পানির মার্কেট ক্যাপ 42,986.87 কোটি টাকা। এটি নিজের খাতে একটি পরিচিত নাম।
Article By – আস্তিক ঘোষ






