buzywithinfoBuzy With Info
Everything About Business
adani

আদানি টোটাল গ্যাস বাড়ালো গ্যাসের দাম; LNG সরবরাহ ও মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে দায় করছে কোম্পানি

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতের আদানি টোটাল গ্যাস লিমিটেড আজ এক বড় ঘোষণা করেছে। কোম্পানি জানিয়েছে, ইন্ডাস্ট্রিয়াল কাস্টমারদের ব্যবহারের জন্য গ্যাসের দাম ব্যাপকভাবে বাড়ানো হয়েছে এবং এই মূল্য বৃদ্ধির মূলকারণ হিসেবে মধ্যপ্রাচ্যের চলমান পলিটিক্যাল সংঘাত এবং LNG সরবরাহে বিঘ্নকে বা বাধাকে দায়ী করেছে। কোম্পানির মত, এই পদক্ষেপ আন্তর্জাতিক ফুয়েল মার্কেটে অস্থিরতার সাথে সরাসরি সম্পর্কিত। সংক্ষেপে বলা চলে, আদানি টোটাল গ্যাস ইন্ডাস্ট্রিয়াল কাস্টমারদের জন্য গ্যাসের অতিরিক্ত ব্যবহারের দাম তিন গুণ বৃদ্ধি করেছে। যার ফলে ইন্ডাস্ট্রিয়াল খাতের খরচও বেড়েছে। 

10

নতুন দাম অনুযায়ী, যারা প্রতিদিনের চুক্তির ৪০%-এর বেশি গ্যাস ব্যবহার করবেন, তাদের জন্য দাম এখন ১১৯ টাকা প্রতি স্ট্যান্ডার্ড কিউবিক মিটার নির্ধারণ করা হয়েছে। এর আগে এই অতিরিক্ত ব্যবহারের জন্য দাম ছিল প্রায় ৪০ টাকা প্রতি স্ট্যান্ডার্ড কিউবিক মিটার। অর্থাৎ  প্রায় তিনগুণ বৃদ্ধি করা হয়েছে। নতুন দাম আজ থেকে কার্যকর এবং যাদের ব্যবহারের পরিমাণ চুক্তির সীমার মধ্যে থাকবে, তাদের জন্য আগের দামই প্রযোজ্য। কোম্পানি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে চলমান উত্তেজনা এবং বিশেষ করে স্ট্রেট অফ হরমুজ সমুদ্রপথে চলমান বাধা সরাসরি LNG সরবরাহকে প্রভাবিত করেছে। যার ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকট দেখা দিয়েছে। 

এই পরিস্থিতিতে আদানি টোটাল গ্যাস (Adani Total Gas) বাধ্য হয়ে ইন্ডাস্ট্রিয়াল কাস্টমারদের জন্য অতিরিক্ত ব্যবহারের দাম বৃদ্ধি করেছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতা এবং LNG সরবরাহ চেইনের বাধা শুধুমাত্র কোম্পানির খরচ নয়, পুরো ইন্ডাস্ট্রিয়াল খাতের উৎপাদন খরচ এবং বাজার মূল্যের ওপর প্রভাব ফেলতে পারে। ভারতের GAIL ও অন্যান্য গ্যাস সরবরাহকারী সংস্থাও সরবরাহ সীমিত করা বা মূল্য সমন্বয় করার বিষয়টি বিবেচনা করছে। আন্তর্জাতিক বাজারে গ্যাসের মূল্যও দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা ইউরোপ ও যুক্তরাজ্যসহ অন্যান্য অঞ্চলের শিল্প খাতকে প্রভাবিত করছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading