buzywithinfoBuzy With Info
Everything About Business
Morgan Stanley

ব্যবসায়িক পুনর্গঠণ ও খরচ নিয়ন্ত্রণের কৌশলের অংশ হিসেবে বড় সীদ্ধান্ত; বিশ্বজুড়ে ২,৫০০ কর্মী ছাঁটাই করছে মর্গান স্ট্যানলি

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

বিশ্বের অন্যতম বড় বিনিয়োগ ব্যাংক মর্গান স্ট্যানলি (Morgan Stanley) বিশ্বজুড়ে প্রায় ২,৫০০ কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। সংস্থার মোট কর্মীর প্রায় তিন শতাংশ (৩%) এই ছাঁটাইয়ের আওতায় পড়ছে বলে জানা গেছে। ব্যাংকটির বিভিন্ন বিভাগ জুড়ে এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, প্রযুক্তি অগ্রগতি এবং অর্থনৈতিক অনিশ্চয়তার যুগে বড় বড় সংস্থাগুলি নিজেদের কাঠামো নতুনভাবে গড়ে তুুলছে, যার সরাসরি প্রভাব পড়ছে কর্মসংস্থানের ওপর। জানা যাচ্ছে, ইনভেস্টমেন্ট ব্যাংকিং, ট্রেডিং, ওয়েলথ ম্যানেজমেন্ট এবং ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এই প্রধান বিভাগগুলির কর্মীদের উপরই সবচেয়ে বেশি প্রভাব পড়বে। 

5 2

তবে যাঁরা সরাসরি ক্লায়েন্টদের সঙ্গে কাজ করেন, বিশেষ করে ফিনান্সিয়াল অ্যাডভাইজাররা তাদের বেশিরভাগই এই ছাঁটাইয়ের বাইরে রাখা হয়েছে। কোম্পানির অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, এই পদক্ষেপ মূলত ব্যবসায়িক কৌশল পুনর্বিন্যাস এবং খরচ নিয়ন্ত্রণের অংশ। তবে যারা সরাসরি ক্লায়েন্টদের সঙ্গে কাজ করেন বিশেষ করে ফিনান্সিয়াল অ্যাডভাইজাররা তাদের বেশিরভাগই এই ছাঁটাইয়ের বাইরে রাখা হয়েছে। 

কোম্পানির অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, এই পদক্ষেপ মূলত ব্যবসায়িক কৌশল পুনর্বিন্যাস এবং খরচ নিয়ন্ত্রণের অংশ। সাম্প্রতিক সময়ে বৈশ্বিক আর্থিক বাজারে অনিশ্চয়তা বেড়েছে এবং বিভিন্ন বড় আর্থিক প্রতিষ্ঠান তাদের কাঠামো নতুন করে সাজানোর চেষ্টা করছে। আর সেই প্রবণতার মধ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে মর্গান স্ট্যানলি। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে বড় বড় আর্থিক প্রতিষ্ঠান এবং প্রযুক্তি সংস্থাগুলি দ্রুত অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহারের দিকে ঝুঁকছে। এর ফলে অনেক ক্ষেত্রেই কর্মীসংখ্যা পুনর্গঠন করা হচ্ছে। 

এই প্রেক্ষাপটে মর্গান স্ট্যানলির ছাঁটাইয়ের সিদ্ধান্তকে বৃহত্তর বৈশ্বিক প্রবণতার অংশ হিসেবেই দেখা হচ্ছে। তবে লক্ষণীয় বিষয় হলো, এই ছাঁটাই এমন সময়ে করা হচ্ছে যখন ব্যাংকটি সম্প্রতি বেশ শক্তিশালী আর্থিক ফলাফল দেখিয়েছে। গত বছরের আয় এবং লাভ দুই ক্ষেত্রেই উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে বলে রিপোর্টে জানানো হয়েছে। অর্থাৎ ব্যবসায়িক পারফরম্যান্স ভালো হলেও ভবিষ্যতের কৌশলগত পরিকল্পনার জন্যই কর্মীসংখ্যা কমানো হচ্ছে। বিশ্লেষকদের মতে, বড় আন্তর্জাতিক ব্যাংকগুলো এখন আগের তুলনায় অনেক বেশি সতর্কভাবে খরচ পরিচালনা করছে। বাজারের ওঠানামা, প্রযুক্তিগত পরিবর্তন এবং নতুন প্রতিযোগিতার কারণে তারা দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে চাইছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading