Article By – সুনন্দা সেন

রতন টাটার মৃত্যুর পর টাটা গ্রুপের দায়িত্ব ভাগ হয়ে গেছে। টাটা ট্রাস্ট থেকে টাটা সন্সের দায়িত্ব গ্রহণ করেছেন নোয়েল টাটা। এর মাঝে সামনে এলো টাটা গ্রুপের দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল। অন্যান্য সকল কোম্পানির মতো টাটা গ্রুপের সকল সংস্থা তাদের ফলাফল ঘোষণা করেছে। সেখান থেকেই জানা যাচ্ছে যে টাটা গ্রুপের জুয়েলারি সংস্থা ‘টাইটন’ – এর চলতি অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে লাভের অংশে বিরাট পতন লক্ষ্য করা গেছে।
টাইটান লিমিটেডের ২০২৪ সালের সেপ্টেম্বরে শেষ হওয়া দ্বিতীয় ত্রৈমাসিকের নিট মুনাফায় ২৫% হ্রাস পেয়ে ৭৫০ কোটি টাকা হয়েছে। যা গত বছরের একই সময়ের মধ্যে ৯৪০ কোটি টাকা ছিল। তবে শেষ ত্রৈমাসিকের জন্য কোম্পানির মোট আয় ২০২৩ সালের সেপ্টেম্বর ত্রৈমাসিকে ১০,০২৭ কোটি টাকার থেকে ২৪.২% বেড়ে ১২,৪৫৮ কোটি টাকা হয়েছে। টাইটানের ব্যবস্থাপনা পরিচালক C K ভেঙ্কটারমন বলেছেন শুল্ক সংক্রান্ত ক্ষতির কারণে, সেইসাথে বিভিন্ন ব্যবসার বৃদ্ধিতে বিনিয়োগের প্রয়োজনীয়তার কারণে, দ্বিতীয় প্রান্তিকে লাভজনকতা বেশ হতাশাজনক ছিল।
যাইহোক, টাটা গ্রুপ তার প্রতিটি ব্যবসার প্রতিযোগীতা সম্পর্কে যথেষ্ট আত্মবিশ্বাসী এবং আর্থিক বছরের বাকি অংশে ব্যসায়িক কর্মক্ষমতা সম্পর্কে আশাবাদী রয়েছি। টাইটনের পক্ষ থেকে বলা হয়েছে যে সোনার দাম কমলে শুল্ক মূল্যও হ্রাস পাবে। পাশাপশি টাইটান আরও বলেছে যে চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের সময়, ভারতে তানিষ্ক (Tanishq) ১১টি নতুন স্টোর, মিয়া (Mia) যথাক্রমে ১২টি এবং জোয়া (Zoya) ১টি করে নতুন স্টোর খুলেছে।




