buzywithinfoBuzy With Info
Everything About Business
Airtel

এয়ারটেলের অভিনব অফার! ফিক্সড ডিপজিটে পাবেন প্রায় 10 শতাংশ সুদ, কীভাবে?

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

ডিজিটাল ইউনিট এয়ারটেল ফাইন্যান্সের মাধ্যমে ফিক্সড ডিপোজিট সুবিধা প্রদান করবে ভারতী এয়ারটেল। তাই জন্য বড় NBFC এবং ছোট আর্থিক ব্যাঙ্কগুলির সঙ্গে হাত মিলিয়েছে এই সংস্থা। শুধুমাত্র Airtel Thanks অ্যাপে ফিক্সড ডিপোজিট সুবিধা পাবেন Airtel ব্যবহারকারীরা। সোমবার কোম্পানি জানিয়েছে যে, ব্যবহারকারীরা 9.1 শতাংশ পর্যন্ত সুদ পাবেন। এয়ারটেল ফাইন্যান্সের মাধ্যমে, ব্যবহারকারীরা সহজেই ফিক্সড ডিপোজিট করতে সক্ষম হবেন এবং মেয়াদপূর্তিতে টাকা তুলতেও পারবেন। ব্যবহারকারীরা বিভিন্ন ফিক্সড বিকল্প এবং নিশ্চিত রিটার্ন পাবেন Airtel Thanks অ্যাপে।

11

সোমবার এয়ারটেল ফাইন্যান্সের অধীনে একটি ফিক্সড ডিপোজিট প্ল্যাটফর্ম চালু করার ঘোষণা করেছে ভারতী এয়ারটেল। এর জন্য বড় নন-ব্যাঙ্কিং আর্থিক সংস্থাগুলি (NBFC) এবং ছোট আর্থিক ব্যাঙ্কগুলির সঙ্গে অংশীদারিত্ব করেছে সংস্থাটি। ভারতী এয়ারটেল জানিয়েছে, এটি একটি ফিক্সড ডিপোজিট ‘মার্কেটপ্লেস’, যেখানে ফিক্সড ডিপোজিট নেওয়া এবং রিডিম করা যাবে। এয়ারটেল ফাইন্যান্স ডিজিটাল প্ল্যাটফর্মে নিশ্চিত রিটার্ন এবং নির্দিষ্ট আয়ের বিনিয়োগের বিকল্প মিলবে। এই সুবিধা মিলবে Airtel Thanks অ্যাপে।

কোম্পানি বলেছে, “ভারতী এয়ারটেল আজ তার ডিজিটাল ইউনিট এয়ারটেল ফাইন্যান্সের অধীনে একটি ফিক্সড ডিপোজিট ‘মার্কেটপ্লেস’ চালু করেছে। এর আওতায় বছরে 9.1 শতাংশ পর্যন্ত সুদ মিলবে। এয়ারটেল ফাইন্যান্স উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, শিবালিক ব্যাঙ্ক, সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এবং শ্রীরাম ফাইন্যান্স সহ বেশ কয়েকটি ছোট ফিনান্স ব্যাঙ্ক এবং NBFC-এর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ফিক্সড ডিপোজিট পরিষেবা অফার করে। গ্রাহকদের উচ্চ সুদের হারে নিশ্চিত রিটার্ন পেতে সহায়তা করবে ভারতী এয়ারটেলের এই উদ্যোগ।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading