Anil Ambani-র নাম শুনেই ঋণ দিতে গিয়ে পিছু হটছে ব্যাঙ্কগুলি। অনিল আম্বানির Reliance capital কিনতে টাকা জোগাড় করতে মহা ফ্যাসাদে পড়তে হচ্ছে হিন্দুজা গোষ্ঠীকে৷ 9,650 কোটি টাকার এই চুক্তি সম্পূর্ণ করতে, হিন্দুজা গ্রুপ এখন বন্ডের মাধ্যমে অর্থ সংগ্রহের চেষ্টা শুরু করেছে। অনিল আম্বানি গোষ্ঠীর আর্থিক পরিষেবা সংস্থা হলো Reliance capital। এই সংস্থার ওপর অনেক ঋণের বোঝা রয়েছে।
অথচ সেই সংস্থা অধিগ্রহণের জন্য উঠেপড়ে লেগেছিল হিন্দুজা গ্রুপের কোম্পানি IIHL। কিন্তু, ব্যাঙ্কগুলি IndusInd ইন্টারন্যাশনাল হোল্ডিংস অর্থাৎ IIHL-কে ঋণ দিতে অস্বীকার করছে। তাতেই আটকে যায় চুক্তি। ব্লুমবার্গের রিপোর্ট অনুসারে, এখন প্রতিটি 2 টাকার বন্ড ইস্যু করে প্রায় 7,300 কোটি টাকা সংগ্রহ করার পরিকল্পনা করছে হিন্দুজা গ্রুপ। এই বন্ড ইস্যু করার জন্য বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে Barclays Plc এবং 360 ONE কে আয়োজক হিসেবে নিয়োগ করেছে হিন্দুজা।
সরকারি প্রকল্পের কোর্স
তাই আগামী এক মাসের মধ্যে এই চুক্তি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এর আগে 2024 সালের ফেব্রুয়ারিতে, ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল (NCLT) IIHL-এর 9,650 কোটি টাকার রেজোলিউশন প্ল্যান অনুমোদন করেছে। Reliance capital জানিয়েছে, সফল রেজোলিউশন আবেদনকারী অনুমোদিত রেজোলিউশন প্ল্যান বাস্তবায়নের জন্য 27 মে, 2024 থেকে 90 দিন বৃদ্ধি করার জন্য আবেদন করেছিল।

এখনও পর্যন্ত রিলায়েন্স ক্যাপিটালের 40,000 কোটি টাকারও বেশি ঋণ রয়েছে। প্রাথমিকভাবে চারটি কোম্পানি রিলায়েন্স ক্যাপিটাল কেনার জন্য আগ্রহ দেখায়। কিন্তু কম দামের কারণে ঋণদাতা কমিটি সব দর প্রত্যাখ্যান করে দেয়। এরপর আইআইএইচএল এবং টরেন্ট ইনভেস্টমেন্ট এই চুক্তিতে অংশ নেয়।
Article By – আস্তিক ঘোষ





