এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানি দ্বারা নিয়ন্ত্রিত আর্থিক পরিষেবা সংস্থা Reliance Capital অধিগ্রহনের বিষয়ে শেষ কয়েক মাস ধরে চলছিল জল্পনা – কল্পনা। সম্প্রতি ব্লুমবার্গের রিপোর্টে স্পষ্ট করে জানানো হয়েছে যে, ভারতের হিন্দুজা গ্রুপ (Hinduja Group) Reliance Capital অধীগ্রহনের চেষ্টায় রয়েছে। এছাড়া গ্রুপটি আর্থিক দিক উন্নয়নের জন্য ২ টাকার বন্ড অফারগুলির মাধ্যমে তহবিল সংগ্রহ করছে।

হিন্দুজা গ্রুপ ব্যক্তিগত ক্রেডিট তহবিলগুলি বন্ডে সাবস্ক্রাইব করার জন্য ব্যবস্থাকারীদের সঙ্গে আলোচনা করছে বলেও জানা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, আর এটি গ্রুপটির উচ্চাকাক্ষিত অধিগ্রহন পরিকল্পনার জন্য যথেষ্ঠ তহবিল সুরক্ষিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এছাড়া হীন্দুজা গ্রুপ Reliance Capital অধিগ্রহন এবং তহবিল সংগ্রহের জন্য কৌশলগত দৃষ্টিভঙ্গিঁর উপর জোর দিচ্ছে।
সরকারি প্রকল্পের কোর্স
গ্রুপটি ২ টাকার বন্ড অফারের মাধ্যমে প্রায় ৭৩ বিলিয়ন রুপি সংগ্রহ করতে প্রস্তুত। পাশাপাশি আরও জানা যাচ্ছে যে, হীন্দুজা গ্রুপ গত সপ্তাহে বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষনের জন্য সিন্ডিকেশন প্রক্রিয়ার সাথে বার্কলেজ PLC এবং ৩৬০ ওয়ানকে বন্ড ইস্যু করার ব্যবস্থাকারী আর আন্ডার রাইটার হিসাবে তালিকাভুক্ত করেছে। সাথে এও জানা যাচ্ছে যে, রিলায়েন্স ক্যাপিটালের সাথে গ্রুপের চুক্তিটি এক মাসের মধ্যে চূড়ান্ত হবে।

Article By – সুনন্দা সেন




