Tata Steel-র চাকরিহারা শ্রমিকদের সংখ্যা কমাতে চেষ্টা করছে ব্রিটেনের নতুন সরকার। নিম্ন-কার্বন প্রযুক্তিতে পরিবর্তনের জন্য সরকারের সমর্থনের বিষয়ে Tata Steel-র সঙ্গে আলোচনায় কাওকে যাতে চাকরি হারাতে না হয়, সেই বিষয়ে আলোচনায় অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানালেন বাণিজ্য মন্ত্রী জোনাথন রেনল্ডস। ব্রিটেনের বৃহত্তম ইস্পাত উৎপাদক টাটা বৃহস্পতিবার তার কার্বন-ইনটেনসিভ ব্লাস্ট ফার্নেসগুলির মধ্যে একটি বন্ধ করেছে।
অন্যটি সেপ্টেম্বর মাসে বন্ধ হওয়ার কথা। যার কারনে সাউথ ওয়েলসের পোর্ট ট্যালবোটে 2,800 জন চাকরি হারিয়েছেন ৷ ব্রিটেনের পূর্ববর্তী সরকার একটি নিম্ন-কার্বন বৈদ্যুতিক আর্ক ফার্নেস তৈরিতে সহায়তা করার জন্য Tata Steel-র সঙ্গে সম্মত হয়েছিল। নতুন সরকারকে 500 মিলিয়ন পাউন্ড সহায়তা প্যাকেজ স্বাক্ষর করতে হবে। তবে ইউনিয়নগুলি আশা করছে যে, টাটার সঙ্গে একটি ভালো চুক্তি স্বাক্ষরিত হবে সরকারের।
এক দশক পর আবার ব্রিটেনের ক্ষমতায় এসেছে ব্রিটেনের লেবার পার্টি। বর্তমানে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের। নতুন সরকার জানিয়েছে, টাটা স্টিল প্ল্যান্টে চাকরি হারানোর বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। রবিবার বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনল্ডস জানিয়েছেন, “আমি নিশ্চিত করছি যে, চাকরির নিশ্চয়তা আমাদের আলোচনার অংশ। আমরা এই বিষয়টিকে প্রধান অগ্রাধিকার হিসেবে দেখছি।”
টাটা স্টিল বেশ কয়েক বছর ধরে ব্রিটেনের প্ল্যান্টে লোকসানের মুখে পড়েছে। গত এক বছর ধরে কোম্পানি প্ল্যান্টটি চালু রাখতে সহায়তার জন্য ব্রিটেন সরকারের সঙ্গে আলোচনা করেছে। সম্প্রতি, টাটা স্টিল ঋষি সুনাকের অধীনে পূর্ববর্তী ব্রিটেন সরকারের সঙ্গে একটি চুক্তির অংশ হিসাবে 2,800 জনের চাকরি ছাঁটাই ঘোষণা করেছে।
সেই চুক্তির অধীনে, ব্রিটেন সরকার টাটা স্টিলকে সবুজ শক্তিতে রূপান্তর করতে 500 মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করতে রাজী হয়েছিল। তবে ব্রিটেনের সাধারণ নির্বাচনের আগে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়নি।
Article By – আস্তিক ঘোষ






