Article By – সুনন্দা সেন

CheQ ভারতের একটি ক্রেডিট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম। যেটি ‘বিগ বিলিয়ন ডেস’ সেলের জন্য ফ্লিপকার্টের সাথে ২৬ সেপ্টেম্বর, ২০২৪ থেকে ৬ অক্টোবর, ২০২৪-এর মধ্যে যৌথভাবে কাজ করছে বা অংশীদারিত্বে কাজ শুরু করতে চলেছে। এই অংশীদারিত্ব রূপী সহযোগিতায় CheQ ব্যবহারকারীদের বিক্রয়ের সময় অতিরিক্ত সঞ্চয় উপার্জন করার সুযোগ দেবে। CheQ ব্যবহারকারীরা ১.৫ থেকে ২ গুণ বেশি CheQ চিপস, প্ল্যাটফর্মের লয়ালটি পয়েন্ট উপার্জন করে উপকৃত হতে পারেন বলে জানা যাচ্ছে।
আরও জানা যাচ্ছে যে প্রতিটি চিপ ১০টাকা মূল্যের ডিসকাউন্ট ভাউচারের জন্য রিডিম করা যেতে পারে। যা ইলেকট্রনিক্স, ফেম অ্যাপ্লায়েন্স এবং অনেক কিছু জিনিস সহ ১২ টিরও বেশি বিভাগে কেনাকাটি করার ক্ষেত্রে ‘বিগ বিলিয়ন ডেস’ সেলের সময় প্রয়োগ করা যেতে পারে। সহযোগিতায় বা অংশীদারিত্বে CheQ-এ একটি পরিমার্জিত বা revamped রিওয়ার্ড পেজ রয়েছে। চলুন তবে দেরি না করে কী কী সুবিধা পাওয়া যাবে তা দেখে নেওয়া যাক।–
- ব্যবহারকারীরা তাদের জমে থাকা CheQ চিপগুলি রিডিম করে অতিরিক্ত ডিসকাউন্ট আনলক করতে পারবেন।
- ক্রেতাদের সকল সুবিধা নিতে অবশ্যই ফ্লিপকার্টে চেকআউট করার সময় CheQ অ্যাপে উপলব্ধ কুপন কোড প্রয়োগ করতে পারবেন ডিসকাউন্টের জন্য।
3. CheQ ব্যবহারকারীরা বিক্রয়ের সময়কালে Nothing 2 A plus ফোনে একটি বিশেষ চুক্তির অপেক্ষায় থাকতে পারেন বলেও জানা যাচ্ছে।




