buzywithinfoBuzy With Info
Everything About Business
adnambn 1

ক্রিকেটের মাঠে মুখোমুখি আম্বানি-আদানি! IPL-এর কোন দল কিনতে চান গৌতম আদানি?

এবার ক্রিকেটের মাঠে সম্মুখ সমরে মুকেশ আম্বানি (Mukesh Ambani) ও গৌতম আদানি (Gautam Adani)। বিক্রি হতে চলেছে IPL -এর দল গুজরাট টাইটান্স। প্রাইভেট ইক্যুইটি ফার্ম CVC ক্যাপিটাল পার্টনার্সের এই ঘোষণার পরেই গুজরাট টাইটান্স ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি কিনতে উঠে পড়ে লেগেছে আদানি গ্রুপ ফ্র্যাঞ্চাইজিতে সংখ্যাগরিষ্ঠ অংশীদারিত্ব বিক্রি করতে চায় CVC। আদানি গ্রুপ ও টরেন্ট গ্রুপের সঙ্গে কথা চলছে বলে খবর।

7 2

2025 সালের ফেব্রুয়ারিতে শেষ হতে চলেছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) এর লক – ইন পিরিয়ড। এরপর নতুন দলগুলো শেয়ার বিক্রি করতে পারবে। IPL দল মুম্বই ইন্ডিয়ান্স রিলায়েন্স গ্রুপের মালিকানাধীন। তিন বছরের পুরনো ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটানসের মূল্য 1 বিলিয়ন ডলার থেকে 1.5 বিলিয়ন ডলারের মধ্যে হতে পারে। 2021 সালে 5,625 কোটিতে এই ফ্র্যাঞ্চাইজি কিনেছিল CVC।

আদানি গ্রুপ 2021 সালে IPL -র আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি কেনা থেকে বাদ পড়েছিল। এখন গুজরাট টাইটানসের বেশিরভাগ অংশীদারিত্ব কেনার জন্য আদানি গ্রুপ এবং টরেন্টের মধ্যে জোর প্রতিযোগিতা শুরু করেছে। আদানি এবং টরেন্টের সদর দফতর আহমেদাবাদে এবং CVC ক্যাপিটালের সদর দফতর লুক্সেমবার্গে অবস্থিত। যদিও এই প্রসঙ্গে আদানি, টরেন্ট এবং CVC কোনও মন্তব্য করতে রাজি হয়নি।

New in article ads By Sir

IPL ফ্র্যাঞ্চাইজিগুলি এখন বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করছে। WPL এবং সংযুক্ত আরব আমিরশাহীর আন্তর্জাতিক টি -টোয়েন্টিতে লিগে দল কিনেছে আদানি গ্রুপ। 2023 সালে, আদানি 1,289 কোটি টাকার সর্বোচ্চ বিড করে WPL -এর আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি কিনে নেয়।

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading