buzywithinfoBuzy With Info
Everything About Business
adnfigg

নতুন খাতে প্রবেশ করছে আদানি গ্রুপ! 50 হাজারের বেশি জাহাজ বানাবে সংস্থা

এবার নাকি জাহাজ বানাবেন গৌতম আদানি। সম্প্রতি এমনই খবর প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে যে, জাহাজ নির্মাণে পদার্পণ করার পরিকল্পনা করছেন ভারত ও এশিয়ার দ্বিতীয় ধনী ব্যক্তি Gautam Adaniগুজরাটের মুন্দ্রায় আদানি গ্রুপের ফ্ল্যাগশিপ বন্দরে জাহাজ নির্মাণের কাজ শুরু হতে পারে বলে খবর। চিন, জাপান এবং দক্ষিণ কোরিয়ার বেশিরভাগ ইয়ার্ড কমপক্ষে 2028 সাল পর্যন্ত সম্পূর্ণ বুক করা হয়েছে।

5

তাই বিশ্বের বড় বড় জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো জাহাজ নির্মাণের বিকল্প জায়গা খুঁজছে। সেই সুযোগের সদ্ব্যবহার করতে উঠেপড়ে লেগেছে Adani গোষ্ঠী। জাহাজ নির্মাণে প্রবেশের বিষয়ে এখনও বিবেচনা চলছে। আদানি গ্রুপ দেশের বৃহত্তম বন্দর অপারেটর। মেরিটাইম ইন্ডিয়া ভিশন 2030-এ এবং 2047 সালের মধ্যে মেরিটাইম অমৃত কালের লক্ষ্যে শীর্ষ পাঁচের মধ্যে ভারতকে শীর্ষ 10টি জাহাজ নির্মাতা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য রয়েছে।

Adani গ্রুপের পরিকল্পনা দেশের এই পরিকল্পনার সঙ্গে বেশ খাপ খায়। বিশ্ব বাণিজ্যিক জাহাজ নির্মাণের বাজারে ভারতের অংশ মাত্র 0.05 শতাংশ। বিশ্বের বাণিজ্যিক জাহাজ নির্মাণকারী দেশের তালিকায় 20 নম্বরে ভারতের স্থান। মুন্দ্রা বন্দরের জন্য আদানির জাহাজ নির্মাণ পরিকল্পনা  45,000 কোটি টাকার সম্প্রসারণ পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

2

এই প্রকল্পে সম্প্রতি অনুমোদন দিয়েছেন পরিবেশ মন্ত্রক। সর্বোপরি, আদানি গ্রুপ এমন সময়ে জাহাজ নির্মাণের প্রস্তুতি নিচ্ছে, যে সময়ে গ্লোবাল শিপিং ইন্ডাস্ট্রি ধীরে ধীরে ডিকার্বনাইজেশন লক্ষ্যমাত্রা পূরণ করতে গ্রিন শিপের দিকে অগ্রসর হচ্ছে। আশা করা হচ্ছে যে, বিদ্যমান নৌবহরকে প্রতিস্থাপন করার জন্য আগামী 30 বছরে 50,000টিরও বেশি জাহাজ তৈরি করা হবে।

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading