শোনা যাচ্ছে যে রিয়েলিটি ফার্ম গোদরেজ প্রোপার্টিজ, একটি প্রাইভেট প্লেসমেন্ট ভিত্তিতে নন-কনভর্টেবল ডিবেঞ্চার বা NCDs লঞ্চ করতে চলেছে। যার মাধ্যমে কোম্পানি তার সংগৃহীত অর্থ ব্যবসা প্রসার করার এবং বৃদ্ধির কাজে ব্যবহার করবে। একটি সাংবাদিক বৈঠকে গোদরেজ (Godrej) কোম্পানির চেয়ার পারসন পিরোজশা গোদরেজ (Godrej) জানিয়েছেন যে, কোম্পানি চলতি অর্থবছরে ২৭ হাজার কোটি টাকার সেলস বুকিং করবে। যা তার আগের অর্থবছরের ২২,৫২৭ কোটি থেকে প্রায় ২০% বেশি। আর তা সম্ভব হবে ব্যবসা বৃদ্ধি করলে এবং সেটি করার জন্য অর্থ লাগবে।
শুক্রবার কোম্পানি জানিয়েছে যে এটি NCDs- এর মাধ্যমে ১,২৭৫.৪০ কোটি টাকা সংগ্রহ করতে চলেছে। রেগুলেটার ফাইলিং- এর মাধ্যমে জানা যাচ্ছে কোম্পানির পরিচালনা পর্ষদের বরাদ্দ কমিটি ১ লাখ রুপির ফ্যাস ভ্যালু যুক্ত ৯৩,৫৪০ টি অসুরক্ষিত খালাসযোগ্য (unsecured redeemable) NCDs অনুমোদনের জন্য রেখেছে। যা মূল্য ৯৩৫.৪০ কোটি টাকা। পাশাপাশি ৩৪০ কোটি টাকার ৩৪ হাজারটি NCDs বরাদ্দ অনুমোদন করেছে।
গোদরেজ কোম্পানি গত অর্থবছরে ১২.৫ মিলিয়ন বর্গফুট এলাকা সরবরাহ করেছে এবং চলতি অর্থবছরে তার লক্ষ্যমাত্রা বেরেছে ১৫ মিলিয়ন বর্গমিটার। পাশাপাশি কোম্পানি প্রপার্টিজ শক্তিশালী চাহিদার মধ্যে বিক্রয় বুকিংয়ে ২০% বৃদ্ধি পেতে এই অর্থবছরে ৩০ হাজার কোটি টাকার আবাসিক প্রকল্প চালু করার পরিকল্পনা করেছে। আর ২১.৯ মিলিয়ন বর্গফুট এলাকা চালু করার পরিকল্পনা করেছে যার আনুমানিক বিক্রয় বুকিং মূল্য ৩০ হাজার কোটি টাকা।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]
Article By – সুনন্দা সেন






