buzywithinfoBuzy With Info
Everything About Business
HIFIG

৩ ঘন্টার মধ্যে পাবেন স্বাস্থ্যবীমার টাকা! কী বলছে স্বাস্থ্যবীমার নতুন নিয়ম?

IRDAI (Insurance Regulatory and Development Authority of India) Health Insurance প্রদানকারী দেশীয় সংস্থাগুলির জন্যে একটি নতুন সার্কুলার জারি করেছে। যা স্বাস্থ্যবীমা পলিসিধারীদের জন্যে বড়ো খুশির খবর হিসেবে আত্মপ্রকাশ করেছে। নতুন সার্কুলার পলিসিধারীদের কাছে Health Insurance আরও সহজ করে তুলবে। সময়ের সাথে বীমা কোম্পানিগুলির উপর সাধারণ জনগণের বিশ্বাস বাড়লেও বেশ কিছু কারণের জন্য Health Insurance থেকে এখনো একাংশ মানুষ দূরে থাকেন। আর অনেক কারণ গুলির মধ্যে অন্যতম হলো স্বাস্থ্যবীমার টাকা পেতে দেরি হওয়া। 

Copy of ONLY Text Ads Banner BWI News

ভারতীয় বীমা নিয়ন্ত্রণ উন্নয়ন প্রাধিকরণ বা IRDAI স্বাস্থ্যবীমা প্রদানকারী সংস্থাগুলির জন্য একটি নতুন সার্কুলার জারি করে জানিয়েছে, হাসপাতালে ডিসচার্জ অনুরোধ আবেদন করার ৩ ঘন্টার মধ্যে বীমাকৃত ব্যাক্তিকে স্বাস্থ্যবীমার টাকা দিয়ে দিতে হবে। ৩ ঘন্টার মধ্যে কাভারেজ না দিতে পারলে স্বাস্থ্যবীমা কোম্পানিকে অতিরিক্ত খরচ বা চার্জ দিতে হবে বীমাকৃত ব্যাক্তিকে। নতুন নিয়মটি চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে। অর্থাৎ এবার থেকে বীমার টাকা পেতে আর অপেক্ষা করতে হবে না। আপনি হাসপাতাল থেকে ডিসচার্জ নেওয়ার জন্য আবেদন করার ৩ ঘন্টার মধ্যে আপনার বীমা কোম্পানি স্বাস্থ্যবীমার কভারেজ আপনাকে দিয়ে দেবে।

সরকারি প্রকল্পের কোর্স

নতুন সার্কুলারে স্বাস্থ্যবীমা প্রদানকারী কোম্পানীগুলোকে কম বাতিলিকরণ চার্জ এবং OPD(Outpatient Department treatment), বিমাকারীর দ্বারা আধুনিক এবং উন্নতি প্রযুক্তি মাধ্যমে চিকিৎসা এবং দীর্ঘ্য সময়ের চিকিৎসা ব্যবস্থার জন্যেও কভারেজ দেওয়ার কথা বলা হয়েছে। 

Health insurance
BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading