সংবাদ মাধ্যম জানিয়েছে, Google অবস্থান ভিত্তিক সমাধানগুলিকে সহজতর করার জন্য দেশ ভিত্তিক একটি নতুন মূল্য কাঠামো চালু করেছে। তার জন্যে কোম্পানিটি ভারতীয় ডেভেলপারদের জন্য ২০২৪ সালের ১ আগস্ট থেকে Google maps প্ল্যাটফর্মের মূল্য ৭০% কমাতে প্রস্তুত। সাথে আরও জানা যাচ্ছে যে Google ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স (Open Network of Digital Commerce) বা ONDC-এর সাথেও অংশীদারি শুরু করবে। যেখানে সংস্থা নজর রাখবে যাতে সীমিত সময়ের জন্য ভারতীয় ডেভেলপারদের আরও প্ল্যাটফর্ম মূল্য ছাড় দেওয়া হয়।
সংবাদ মাধ্যম জানিয়েছে, এই সিদ্ধান্ত গ্রহণের পরে নির্বাচিত গুগল maps প্ল্যাটফর্মে APIs আসবে, আর ইকমার্সের পাশাপাশি adjacent ব্যবহারকারীরা ৯০% পর্যন্ত ছাড়ের সাক্ষী হবে। গুগল, ১৭ জুলাই, ২০২৪ এ বেঙ্গালুরুতে উপস্থিত Google I/O Connect ইভেন্টে একই বিষয়ে কথা বলেছে। সাথে সংস্থা এও বলেছে যে আর ভারতীয় গ্রাহকদের মার্কিন ডলারে পেমেন্ট করতে হবে না। কারণ গুগল এবার থেকে ভারতীয় মুদ্রায় পেমেন্ট গ্রহণ করবে। আর এই পদক্ষেপ নেওয়ার পেছনের সংস্থার উদ্দেশ্য হলো, ভারতের অবস্থান ভিত্তিক সমাধান তৈরি করা এবং ভারতীয় ডেভেলপারদের কাছে গুগল maps আরও অ্যাক্সেসযোগ্য করে তোলা।
অন্যদিকে আবার Ola – র প্রধান বা চিফ ভবিশ আগরওয়াল (Bhavish Aggarwal), ডেভেলপারদেরকে ওলা ম্যাপ গ্রহণ করার জন্য সর্বজনীনভাবে এক বছরের বিনামূল্যে অ্যাক্সেসের প্রস্তাব দিয়ে উৎসাহিত করছেন। সাথে তিনি জানিয়েছেন Ola সম্পূর্ন ভাবে গুগল maps প্ল্যাটফর্ম থেকে বেরিয়েএসেছে এবং নিজ সংস্থার ডেভেলপারদের Ola ম্যাপে নতুন আপডেট আনতে বলেছে। পাশাপাশি Bhavish Aggarwal জানিয়েছে যে, সংস্থা ১০০ কোটি ব্যয় কমিয়েছে গুগল maps থেকে প্রস্থানের পর।
Article By – সুনন্দা সেন






