buzywithinfoBuzy With Info
Everything About Business
Indian Oil

রাশিয়ার উপর মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে ৭০ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল কিনছে ‘ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন’

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

শুক্রবার অর্থাৎ আজ (১৭ জানুয়ারি, ২০২৫) বাণিজ্য সূত্র জানিয়েছে যে দেশের শীর্ষ তেল শোধনাগার বা পরিশোধন প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC) টেন্ডারের মাধ্যমে ৭০ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল কিনছে। মার্কিন নিষেধাজ্ঞা রাশিয়া থেকে তেল সরবরাহকে প্রভাবিত করবে বলে আশা করা হচ্ছে। তাই ভারতীয় সংস্থাটি মধ্যপ্রাচ্য ও আফ্রিকান অপরিশোধিত তেল কিনছে। যার মধ্যে আবুধাবির মুরকনের একটি ব্যারেল ক্রয়ও রয়েছে। আর সীদ্ধান্তটি গ্রহণের আগে ওয়াশিংটন রাশিয়ন উৎপাদক এবং ট্যাঙ্কারগুলিকে লক্ষ্য করে কঠোর নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেছে। তারপরেই বিশ্বের দ্বিতীয় শীর্ষ উৎপাদক থেকে সরবরাহ ব্যাহত করা হয়েছে।

July 18 New in article ads By Sir 1

ভারতীয় পরিশোধনাগারগুলি স্পট মার্কেট থেকে মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেলের ক্রয় বৃদ্ধি করেছে। সূত্র অনুযায়ী, ফরাসি প্রধান টোটাল এনার্জি ট্রেডিং ইউনিট টোটসা ২০ লক্ষ ব্যারেল মূল্যের মারবান অপরিশোধিত পণ্য IOC-এর কাছে সরবরাহের ভিত্তিতে বিক্রি করেছে। আর একটি সূত্র জানিয়েছে, যখন পণ্যবাহী জাহাজ ফ্রি-অন-বোর্ডে রূপান্তরিত করা হয়েছিল, তখন দুবাইয়ের দামের চেয়ে কমপক্ষে প্রায় ৫ ডলার প্রিমিয়ামে পণ্য বিক্রি করা হয়েছে। এছাড়া এও আশা করা হচ্ছে যে ভারতের অন্যান্য রাষ্ট্রীয় পরিশোধকরাও স্পষ্ট ক্রয়ের  জন্য দরপাত্র জারি করবে। আর রাশিয়ান উৎপাদকের উপর মার্কিন নিষেধাজ্ঞা ভারতীয় রাষ্ট্রীয় পরিশোধকদের কাছে রাশিয়ার তেল সরবরাহ ক্ষতিগ্রস্থ হয়েছে। 
IOC-এর অন্যান্য ক্রয়ের মধ্যে রয়েছে একটি খুব বড় অপরিশোধিত তেলবাহী জাহাজ। যার মধ্যে রয়েছে নাইজেরিয়ার আগবামি এবং আকপোর ১ মিলিয়ন ব্যারেল, শেল থেকে গ্যাবনের রাবি লাইটের ১ মিলিয়ন ব্যারেল। শেভরন থেকে আগবামি এবং অ্যাঙ্গোলান নাম্বারের ১ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল। এই সপ্তাহের শুরুতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে  থেকে মার্চের প্রথমার্ধের মধ্যে লোডিংয়ের জন্য অপরিশোধিত তেলের দরপত্র চেয়েছে। এছাড়া এও সত্য যে ১৬ জানুয়ারি, ২০২৫-এ মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেলের স্পট প্রিমিয়ামের দাম দুই বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পৌঁছেছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading