buzywithinfoBuzy With Info
Everything About Business
Income tax

ভারতের নেট ডাইরেক্ট ট্যাক্স আদায়ে ৫.১২% বৃদ্ধি, তবুও লক্ষ্য পূরণে সামান্য ঘাটতি

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

সদ্য শেষ হওয়া অর্থবছর (২০২৫–২৬ অর্থবছর) শেষে, অর্থাৎ ৩১ মার্চ পর্যন্ত আয়কর বিভাগ (Income Tax Department)-এর প্রকাশিত তথ্য অনুযায়ী ভারতে নেট ডাইরেক্ট ট্যাক্স সংগ্রহ বেড়ে দাঁড়িয়েছে ২৩.৪০ লক্ষ কোটি টাকা। যা গত বছরের ২২.২৬ লক্ষ কোটির তুলনায় প্রায় ৫.১২% বৃদ্ধিকে তুলে ধরেছে। আর এই পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে, দেশের কর আদায়ে স্থিতিশীলতা বজায় থাকলেও, বৃদ্ধির গতি আগের তুলনায় কিছুটা ধীর হয়েছে। 

July 18 New in article ads By Sir

বিশেষজ্ঞদের মতে, কর কাঠামোয় পরিবর্তন এবং ব্যক্তিগত আয়কর ছাড় বৃদ্ধির ফলে এই মৃদু বৃদ্ধির ধারা দেখা গেছে। মোট গ্রস ডাইরেক্ট ট্যাক্স সংগ্রহ প্রায় ২৮ লক্ষ কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে। তবে এর মধ্যে প্রায় ৪.৭১ লক্ষ কোটি টাকা রিফান্ড হিসেবে করদাতাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। ফলে নেট সংগ্রহ দাঁড়িয়েছে ২৩.৪০ লক্ষ কোটি টাকায়। আবার আদায়ের গঠনের দিকে তাকালে দেখা যাচ্ছে, কর্পোরেট ট্যাক্স থেকে প্রায় ১০.৯৯ লক্ষ কোটি টাকা এবং ব্যক্তিগত আয়কর, যার মধ্যে সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স বা STT থেকে এসেছে প্রায় ১২.৪১ লক্ষ কোটি টাকা।
তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—এই সংগ্রহ সরকার নির্ধারিত সংশোধিত লক্ষ্যমাত্রা ২৪.২১ লক্ষ কোটি টাকার তুলনায় কিছুটা কম। অর্থাৎ, মোটামুটি ভালো পারফরম্যান্স সত্ত্বেও লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হয়নি। অর্থনীতিবিদদের মতে, ব্যক্তিগত কর ছাড় বৃদ্ধি এবং নতুন ট্যাক্স স্ল্যাবের প্রভাব সরাসরি কর আদায়ে পড়েছে। যদিও কর্পোরেট ট্যাক্স সংগ্রহ তুলনামূলকভাবে ভালো ছিল, কিন্তু নন-কর্পোরেট সেগমেন্টে সেই গতি দেখা যায়নি। এই পরিস্থিতি দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবণতার একটি ইঙ্গিতও দেয়। একদিকে অর্থনীতি স্থিতিশীল, অন্যদিকে কর আদায়ে বড় লাফ দেখা যাচ্ছে না।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading